Jaydev Unadkat: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নেই শামি! ১২ বছর পর টেস্ট দলে জয়দেব

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি। অভিজ্ঞ এই পেসারের কাঁধের চোট না সারায় তিনি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না। মনে করা হচ্ছিল, ভারতীয় এ দলের হয়ে দুরন্ত বোলিং করা বাংলার পেসার মুকেশ কুমার ডাক পেতে পারেন। যদিও নির্বাচকরা আস্থা রাখলেন জয়দেব উনাদকাটের উপর।

টেস্ট সিরিজেও নেই শামি! ১২ বছর পর টেস্ট দলে জয়দেব

(ছবি- জয়দেব উনাদকাটের ফেসবুক)

জয়দেব উনাদকাটের বয়স এখন ৩১। তিনি ২০১০ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টেস্টটি খেলেছিলেন। ২৬ ওভারের মধ্যে চারটি মেডেন, ১০১ রান দিয়ে কোনও উইকেট পাননি। সেই টেস্টে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত ইনিংস ও ২৫ রানে হেরে গিয়েছিল। এরপর আর টেস্ট খেলার সুযোগ পাননি বর্তমানে সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। ফলে ১২ বছর পর দেশের হয়ে তিনি টেস্ট খেলার সুযোগ পেতে পারেন। আপাতত রাজকোটে রয়েছেন। ভিসা সংক্রান্ত যাবতীয় বিষয় মিটে গেলেই তিনি চট্টগ্রামে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। বুধবার থেকে শুরু প্রথম টেস্ট।

টেস্ট দলে টিনএজার উনাদকাট দক্ষিণ আফ্রিকা সফরে ডাক পেয়েছিলেন। ভারতের অনূর্ধ্ব ১৯ দল থেকে সোজা টেস্ট দলে গিয়ে অভিষেক। যদিও তারপর এক যুগ টেস্ট দলে ব্রাত্যই থেকেছেন। টেস্ট সিরিজে উনাদকাট দ্বিতীয় পরিবর্ত ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে এলেন। গতকালই বাংলাদেশ এ দলের বিরুদ্ধে ভারত এ-কে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতানো বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকে টেস্ট দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। রোহিত শর্মা আঙুলের চোট নিয়ে দেশে ফিরেছেন। তিনি টেস্ট সিরিজে খেলতে না পারলে আপাতত রোহিতের কভার হিসেবে ডাক পাওয়া অভিমন্যু মূল দলে চলে আসবেন। তবে মনে করা হচ্ছে, চট্টগ্রামে প্রথম টেস্টে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নামবেন শুভমান গিল। রবীন্দ্র জাদেজার পরিবর্তে বাঁহাতি স্পিনার সৌরভ কুমারকেও টেস্ট দলে নেওয়া হতে পারে। বাংলাদেশ সফরে ভারত এ দলের হয়ে গিয়ে দুটি ম্যাচে ১৫ উইকেট নেন সৌরভ।

ভারতের ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের সাফল্য এসেছে অধিনায়ক জয়দেব উনাদকাটের হাত ধরেই। ২০১৯-২০ মরশুমে বাংলাকে হারিয়ে প্রথমবার রঞ্জি জেতে উনাদকাটের সৌরাষ্ট্র। সেই মরশুমে ৬৭টি উইকেট নিয়েছিলেন। গত তিনটি রঞ্জি মরশুমে উনাদকাটের উইকেট সংখ্যা ২১ ম্যাচে ১১৫। নতুন বলে স্যুইং করানো এবং পুরানো বলে রিভার্স স্যুইং করানোর দক্ষতাই এর প্রধান কারণ। গত মাসে বিজয় হাজারে ট্রফির ফাইনালের আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দেশের হয়ে খেলার লক্ষ্যে তাঁর মধ্যে সাফল্যের খিদে এখনও বর্তমান। তাঁর ভিতরের আগুনও উজ্জ্বলভাবেই জ্বলছে। লম্বা স্পেলে বল করার জন্য নিজের ফিটনেসকেও এক অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন। যার সুফল মিলল। ২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে সাদা বলের ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দলের শেষবার খেলেছেন উনাদকাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+