India vs Bangladesh: কঠিন পরিস্থিতিতেও সহজ জয়, ২ দিনে ম্যাচ জিতে কাদের কৃতিত্ব দিলেন রোহিত?
কঠিন ম্যাচ কীভাবে সহজভাবে জিততে হয় তা আরও একাবর দেখিয়ে দিল টিম ইন্ডিয়া। বৃষ্টির জন্য ম্যাচের অর্ধেকের বেশিদিন সময় নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু টিম ইন্ডিয়ার কাছে কোনও চ্যালেঞ্জই অসম্ভব নয়, কানপুরে জিতে সেটাই প্রমাণ করলেন রোহিতরা। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত। ট্রফি নিয়ে রোহিত সেলিব্রেশনের জন্য তা হাতে তুলে দিলেন আকাশ দীপের।
মাত্র দুই দিনের মধ্যেই প্রায় কানপুর টেস্ট জিতে নিল ভারত। কীভাবে এত অল্প সময়ে জয় সম্ভব হল? সিরিজ জয়ের পুরস্কার বিতরণী সভায় রোহিত বলেন, দুই দিনের বেশি সময় নষ্ট হয়েছে তাই পরিকল্পনা পাল্টে ফেলতে হয়,। দ্রুত ওদের অল আউট করে দ্রুত রান তোলাই লক্ষ্য ছিল। বোলারদের কৃতিত্ব দেব, তাঁরা এই পরিস্থিতিতে দারুণ বোলিং করেছেন। সেই সঙ্গে ব্যাটারদের কথা বলতেই হবে। ঝুঁকি নিয়ে দ্রুত রান তুলেছে। দলের পরিকল্পনা কার্যকর করেছে। এটা সহজ ছিল না। টেস্টে এটা সহজ ছিল না।'

একইসঙ্গে রোহিত বলেন, আমরা কত রান করতে পারলাম, সেটা নিলয়ে একবারও চিন্তাভাবনা করিনি। আমাদের লক্ষ্য ছিল যত বেশি সম্ভব বোলারদের সময় দেওয়া। কারণ উইকেটে বোলাররা সেভাবে সময় সাহায্য পাচ্ছিলেন না । সে জন্যই বোলারদের সময় দেওয়া প্রয়োজন। দ্রুত ব্যাটিং করতে গিয়ে যদি একশো রানেও অলআউট হয়ে যেতাম, তাতেও ক্ষতি ছিল না। এই ঝুঁকিটা নিতে প্রস্তুত ছিলাম।'
শামি ফিরলে দলের বোলিং আরও শক্তিশালী হবে? এই প্রসঙ্গে রোহিত বলেন, এটা দলের জন্য খুব ভালো। ঘরোয়া ক্রিকেট থেকে প্রচুর প্রতিভা উঠে আসছে। দলের সুস্থ প্রতিযোগিতা সব সময়ই ভালো।
টি২০ সিরিজের পর টেস্টেও জয় দিয়েই ভারতীয় দলের কোচিং ইনিংসে যাত্রা শুরু করলেন গম্ভীর। নতুন কোচের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রসঙ্গে রোহিত বলেন, 'বদল তো জীবনের অঙ্গ, জীবন এগিয়ে চলে, আমরা নতুন জনের সঙ্গে শুরু করেছি, আমরা বেশ খেলেছি ওনার সঙ্গে। তাই ওনার মানসিকতা জানি , তবে যাত্রাটা খুব ভালো শুরু হল।
ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করে সিরিজের সেরা হয়েছেন অশ্বিন। সিরিজ সেরার পুরস্কার পাওয়ার পর অশ্বিন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষাপটে এই জয় দারুন গুরুত্বপূর্ণ আমাদের কাছে। পরিকল্পনা করেই আমাদের জয় পেতে হয়েছে এই ম্যাচে। কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না।' একইসঙ্গে রোহিতের বেশ কিছু সিদ্ধান্তের প্রশংসা করেছেন অশ্বিন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications