India vs Bangladesh: দিল্লিতে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া, ভাংড়া নাচেও সুপারহিট সূর্যকুমার, দেখুন ভিডিও
সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই গোয়ালিয়র থেকে দিল্লি এল ভারতীয় দল। রবিবার প্রথম টি২০ ম্যাচে অনায়াসে জয় এসেছে। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে ভারতের। প্রথম ম্যাচে সহজ জয়ের পরই ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। দিল্লিতেও ফিল গুড মেজাজে দেখা গেল ভারতীয় দলকে।
সোমবারই গোয়ালিয়র থেকে দিল্লি চলে এসেছে ভারতীয়। দিল্লির হোটেলে ঐতিহ্য মেনেই রাজকীয়ভাবেই স্বাগত জানানো হল ভারতীয় দলকে। প্রথম ম্যাচে সহজ জয় এসেছে তাই দিলখুশ অধিনায়ক সূর্যকুমার যাদবের। দিল্লিতে হোটেলে প্রবেশের সময় একেবারে ভিন্ন মুডে দেখা গেল ভারতীয় দলের টি২০ অধিনায়ককে। ভাংড়া নাচলেন সূর্যকুমার। ভারত অধিনায়কের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

বাস নামার পরই এমন পরিবেশ দেখে মোহিত হয়ে যান সূর্যকুমার যাদব, তিনি কিছুক্ষণ সময়ের জন্য ভাংড়ার স্টাইলে নেচে নেন। ভারতীয় দলের অন্য সদস্যরাও এমন পরিবেশ দেখে বেজায় খুশি।
প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয়েছে ময়াঙ্ক যাদব এবং নীতীশ রেড্ডির। দিল্লিতে দ্বিতীয় টি২০ ম্যাচে অভিষেক হতে পারে হর্ষিত রানার। একাধিক সিনিয়র ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে কয়েকজন তরুণ ক্রিকেটারকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। তারই মধ্যে গোয়ালিয়রে অভিষেক হয় ময়াঙ্ক যাদব এবং নীতীশ রেড্ডির। প্রথম ম্যাচে ১ উইকেন পান ময়াঙ্ক।
A GRAND WELCOME OF TEAM INDIA IN DELHI...!!!! 🇮🇳
— Tanuj Singh (@ImTanujSingh) October 8, 2024
- Team India's players dance as well at the Team hotel in Delhi. ❤️ pic.twitter.com/kiGAzxNwBM
এবার ফোকাসে হর্ষিত রানা। কারণ তিনিও ময়াঙ্কের মতোই এই সিরিজে প্রথমবার সুযোগ পেয়েছেন। কেকেআর তারকার এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক হওয়া নিয়ে জল্পনা চলছে।
তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেটের চরিত্রের উপরই নির্ভর করছে উইনিং কম্বিনেশন ভাঙা হবে কিনা। হর্ষিত খেললে কাকে বসানো হবে সেটা নিয়েও চর্চা চলছে। বুমরাহ, সিরাজের অনুপস্থিতিতে পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন অর্শদীপ সিং। প্রথম ম্যাচে তিন উইকেটও নেন অর্শদীপ। দিল্লিতে সিরিজ জয় হয়ে গেলে শেষ ম্যাচে আরও পরীক্ষার পথে হাঁটতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।












Click it and Unblock the Notifications