Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs Australia: কেন শরীরে ট্যাটু করা‌ন না? একদিনের দলে প্রত্যাবর্তন করে উত্তর দিলেন অশ্বিন

ভারত অস্ট্রেলিয়া সিরিজে মূল ফোকাসে রবিচন্দ্রন অশ্বিন।দীর্ঘদিন পর ভারতীয় একদিনের দলে ফিরেছেন। বিশ্বকাপের দলে তাঁর এখনও পর্যন্ত না থাকা নিয়ে চর্চা কম হয়নি। যদিও এই সব কিছুকে আমল দিতে নারাজ অশ্বিন। ভারতীয় দলে ক্যামব্যাক করার পর প্রথমবার বিসিসিআই টিভিতে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন।

তামিল এই স্পিনার বলেন,'এটা আমার কাছে দারুণ একটা সুযোগ। শেষ দুই তিন বছরে আমি যখনই এই সুযোগ পেয়েছে তখনই সেটা উপভোগ করেছি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর রাজ্যস্তরের একদিনের ক্রিকেটা খেলেছি। যখনই ক্যামব্যাক করি তখনই আমার পরিসংখ্যান নিয়ে কথা হয়। এটা ভালো লাগে।'

অশ্বিন

একইসঙ্গে অশ্বিন উল্লেখ করেছেন, 'আমি শরীরে কোথাও ট্যাটু করিনি, কিন্তু হৃদয়ে ট্যাটু করা আছে। ভারতীয় ক্রিকেট সব সময় আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকে। টিম ম্যানেজমেন্ট আমাকে দলের নেওয়ার সিদ্ধান্ত। আমি চাইব তাঁদের আস্থার মর্যাদা রাখতে এবং পারফরম্যান্স করে দলে অবদান রাখতে পারলেই খুশি হব।'

ক্রিকেট মহলের ধারনা এই সিরিজে ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপের দরজা খুলতে পারে অশ্বিনের জন্য। কিন্তু নিজের প্রত্যাশা সম্পর্কে অশ্বিনের স্পষ্ট জবাব, 'আমি বড় কোনও প্রত্যাশা নিয়ে চলি না। আমার লক্ষ্য থাকে অনুশীলন এবং ম্যাচে নিজের সেরাটা দেওয়ার। কারণ প্রত্যাশা পূরণ না হলে সেটা কষ্টের হয়।'


অশ্বিন শেষ বার এক দিনের ম্যাচ খেলেছিলেন গত বছর জানুয়ারিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। এত দিন পর বিশ্বকাপের আগে তাঁকে দলে ফেরানো দ্রাবিড় শুধুই একটা সুযোগ বললেও অনেকের মতে এটা বিশ্বকাপের সুযোগ। অভিজ্ঞ অশ্বিনও চাইবেন সেটা কাজে লাগাতে। অক্ষর প্যাটেল পুরো ফিট না হলে ৮ অক্টোবর চেন্নাইয়ের মাঠেও যে অশ্বিনকে দেখা যাবে না, তা জোর দিয়ে বলা যাচ্ছে না।

বিশ্বকাপের মহড়ায় একঝাঁক ক্রিকেটার। ঘরের মাঠে বিশ্বকাপ। স্কোয়াডও ঘোষণা হয়ে গিয়েছে। তবে শেষ মুহূর্তে বদল হতেই পারে। এখনও সেই সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। ২৮ সেপ্টেম্বর অবধি বিশ্বকাপের স্কোয়াডে বদল করা যাবে। আজ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের সিরিজ।

অশ্বিন

১১৩টি একদিনের ম্যাচে ১৫১টি উইকেট নেওয়া অশ্বিনের অভিজ্ঞতা সম্পর্কে কারও সন্দেহ নেই। তবে এটাও ঠিক যে ২০১৭ থেকে ২০২২, গত পাঁচ বছরের ব্যবধানে মাত্র দুটি একদিনের ম্যাচ খেলেছিলেন অশ্বিন। যদিও রোহিত শর্মা মনে করেন অশ্বিনের অভিজ্ঞতা ভারতকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারে।

রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ভারতীয় দলের হেডস্যার রাহুল দ্রাবিড় বলেন, 'অশ্বিনের দক্ষতা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। টিমে কারও চোট হলে কী ব্যবস্থা রাখতে হবে, সেটাও পরিকল্পনায় থাকে। সে কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিনকে ম্যাচ প্র্যাক্টিস দিতে চাই।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+