বুমরাহর ৫ উইকেটে ভারতের লিড, কেপ টাউনে ঐতিহাসিক সিরিজ জয়ে ভরসা এখন ব্যাটাররাই

কেপ টাউন টেস্টে এর আগে কখনও ভারতের কাছে হারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতও কখনও প্রোটিয়াদের দেশ থেকে সিরিজ জিতে ফিরতে পারেনি। সিরিজ নির্ণায়ক তৃতীয় টেস্টে অবশ্য এবার অগ্নিপরীক্ষার মুখে পড়তে চলেছে ভারতের ব্যাটিং। প্রথম ইনিংসে ভারতের ২২৩ রানের জবাবে দ্বিতীয় দিন চা বিরতির পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২১০ রানে। ওয়ান্ডারার্সেই অভিষেক হয়েছিল জসপ্রীত বুমরাহর, এবার সেখানেই পেলেন পাঁচ উইকেট।

কেপ টাউনে ঐতিহাসিক সিরিজ জয়ে ভরসা এখন ব্যাটাররাই

কেপ টাউনের পিচে ব্যাটিং করা মোটেই সহজ হবে না যত খেলা গড়াবে। ফলে ১৮০ থেকে ২০০-র কাছাকাছি লিড গুরুত্বপূর্ণ হতে পারে। চলতি সিরিজে এই নিয়ে তৃতীয়বার আজ দক্ষিণ আফ্রিকা ২০০-র উপর রান করতে সক্ষম হলো। তবে চতুর্থ ইনিংসে ডিন এলগারদের ব্যাট করা কঠিন হবে বলেই মত বিশেষজ্ঞদের। তবে ভারতীয় দলকেও প্রোটিয়াদের পেস আক্রমণ সামলে লড়াইয়ের মতো রান তুলতে হবে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে প্রথম ইনিংসে সর্বাধিক ৭২ রান করলেন কিগান পিটারসেন। চ্যালেঞ্জিং পিচে তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন এবি ডি ভিলিয়ার্স। এদিন কেরিয়ারের সর্বোচ্চ রান করলেন দক্ষিণ আফ্রিকার চার নম্বর ব্যাটার। ১৬৬ বলের ইনিংসে রয়েছে ৯টি চার।

কেপ টাউনে ঐতিহাসিক সিরিজ জয়ে ভরসা এখন ব্যাটাররাই

তেম্বা বাভুমা ২৮, রাসি ভ্যান ডার ডুসেন ২১ রান করেন। কাগিসো রাবাডা ২৫ বলে ১৫ রান করেন, তাঁর ব্যাটেই ২০০তম রানটি আসে দক্ষিণ আফ্রিকার। কিন্তু তার পরের বলেই তিনি শার্দুল ঠাকুরের বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হন। ১৫৯ রানে পঞ্চম ও ষষ্ঠ উইকেট পড়েছিল দক্ষিণ আফ্রিকার। ১৭৬ রানে সপ্তম উইকেটটি পড়ে, মার্কো জানসেন চা বিরতির ঠিক আগে ৭ রান করে আউট হয়েছিলেন। ১৭৯ রানের মাথায় পিটারসেনকে ফেরান জসপ্রীত বুমরাহ।

কেপ টাউনে ঐতিহাসিক সিরিজ জয়ে ভরসা এখন ব্যাটাররাই

১৭৯ রানে ৮ উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকাকে ২০০ রানে পৌঁছে দেন কাগিসো রাবাডা ও ডুয়ান অলিভিয়ের। অলিভিয়ের অপরাজিত থাকেন ৩৯ বলে ১০ রান করে। লুঙ্গি এনগিডিকে ফিরিয়ে এই নিয়ে দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেট নিলেন বুমরাহ। ২০১৮ সালে জোহানেসবার্গ টেস্টে ভারত জিতেছিল, সেই টেস্টে ৫৪ রানের বিনিময়ে ৫ উইকেট পেয়েছিলেন বুমরাহ।

কেপ টাউনে চলতি টেস্টে ২৩.৩ ওভার হাত ঘুরিয়ে ৮টি মেডেন-সহ ৪২ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করলেন তিনি। টেস্টে এই নিয়ে সাতবার তিনি ইনিংসে ৫ উইকেট পেলেন। উমেশ যাদব ৬৪ রানের বিনিময়ে ও মহম্মদ শামির ৩৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন। বাভুমা ও ভেরেইনকে দুই বলের ব্যবধানে শামি যে ফিরিয়েছেন সেটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট ওভার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। শার্দুলের ঝুলিতে গিয়েছে একটি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+