'ভারতের ঐক্য কোনও নল নয় যে তা স্লোগানে বেঁকে যাবে', টি-টোয়েন্টি বিশ্বকাপ মামলায় অভিযুক্তদের জামিন দিল হাইকোর্ট
'ভারতের ঐক্য কোনও নল নয় যে তা স্লোগানে বেঁকে যাবে', টি-টোয়েন্টি বিশ্বকাপ মামলায় অভিযুক্তদের জামিন দিল হাইকোর্ট
শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের জন্য পাকিস্তানের কাছে হেরেছে ভারত৷ আরসেই হারেরপর দেশের মধ্যেই বিভিন্ন জায়গাতে বাজি ফাটার আওয়াজ শুনতে পাওয়া যায়। এমনকি বেশ কিছু কলেজ ক্যাম্পাসে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগানও উঠেছিল বলে অভিযোগ করা হয়৷ এরকমই গত বছরের অক্টোবরে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের পর আগ্রায় তিন কাশ্মীরি ছাত্রের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তারা ভারত বিরোধী মন্তব্য করেছে৷ অভিযুক্তরা পাঁচমাস ধরে আগ্রা জেলে বন্দি ছিলেন এবার তাদের জামিন মঞ্জুর করল এলাহাবাদ হাইকোর্ট।

বুধবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক তিন কাশ্মীরি ছাত্রকে জামিন দেওয়ার আদেশে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এবং এই রায় দিতে গিয়ে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, যে ভারতের ঐক্য কোনও নল নয় যে তা স্লোগানে বেঁকে যাবে। প্রসঙ্গত, আরশেদ ইউসুফ, ইনায়েত আলতাফ শেখ এবং শওকত আহমেদ গানাই গত পাঁচ মাস আগ্রা জেলা কারাগারে কাটিয়েছেন, ২৬শে অক্টোবর ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পর দেশবিরোধী মন্তব্য করার জন্য গ্রেপ্তার হয়েছিল এই তিন কাশ্মীরি ছাত্র৷ পিএম স্পেশাল স্কলারশিপ স্কিমের (পিএমএসএসএস) অধীনে এই তিনজন আগ্রার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনো করছিলেন।
এলাহাবাদ হাইকোর্টের বিচারক অজয় ভানোট বলেছেন যে, 'ভারতের ঐক্য কোনও বাঁশের নল দিয়ে তৈরি নয় যা কিছু স্লোগানের ক্ষণস্থায়ী বাতাসের কাছে বেঁকে যাবে। আমাদের জাতির ভিত্তি আরও স্থায়ী। চিরন্তন আদর্শ ভারতের অবিনশ্বর ঐক্যকে আবদ্ধ করে। সাংবিধানিক মূল্যবোধ ভারতের একটি অবিচ্ছেদ্য একতা তৈরি করে। দেশের প্রতিটি নাগরিকই রক্ষক এবং রাজ্যগুলি হল ভারতের একতা এবং জাতির সাংবিধানিক মূল্যবোধের প্রহরী। তিনি আরও যোগ করেন, শিক্ষার্থীরা পড়াশুনোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে অবাধে ভ্রমণ করছে এটিই ভারতের বৈচিত্র্যের প্রকৃত উদযাপন এবং ভারতের ঐক্যের এক উজ্জ্বল প্রকাশ। আমাদের জাতির সাংবিধানিক মূল্যবোধ শিখতে সক্ষম পরিবেশ তৈরি করা রাষ্ট্রের জনগণের কর্তব্য। তরুণ শিক্ষার্থীদেরও এই ধরনের মূল্যবোধকে আত্মস্থ করা এবং মেনে চলা বাধ্যতামূলক।
সঙ্গেই আদালত কবি আলামা ইকবালের গান 'সারে জাহান সে আছা হিন্দুস্তান হামারা' থেকে তিনটি লাইন উদ্ধৃত করেছে যেখানে, ভারতীয় মূল্যবোধের স্থায়িত্ব এবং ভারতীয় জনগণের চিরন্তন ঐক্যের উপর জোর দেওয়া হয়।












Click it and Unblock the Notifications