হাসপাতালে নিয়ে যাওয়া হল শামিকে, ভারতীয় পেসারের চোটের আপডেট জানুন
হাসপাতালে নিয়ে যাওয়া হল শামিকে, ভারতীয় পেসারের চোটের আপডেট জানুন
কলঙ্কের অ্যাডিলেড! ডনের দেশে ব্যাটিং বিপর্যয়ে কলঙ্কিত ভারতীয় ব্যাটিং। ভারতীয় ক্রিকেটের আজ কালো দিন! অতীতের লজ্জার রেকর্ড ভেঙে টেস্টে সর্বনিম্ন ৩৬ রান অলআউট হয়েছে ভারত। ইনিংসে ভারতের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

ভারতীয় ক্রিকেটে আঁধার নেমে আসার এমন দিনে, দুঃশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না। এবার চোট নিয়ে ভারতীয় শিবিরে চাপা আতঙ্ক। তৃতীয় দিনে ভারতীয় ব্যাটিংয়ের বিপর্যস্ত অবস্থায় শেষ উইকেটে উমেশের সঙ্গে মহম্মদ শামি ব্যাট করছিলেন। সেই সময়ই কামিন্সের বিষাক্ত বাউন্সার শামির হাতে এসে লাগে। যন্ত্রণায় ছটফট করেন ফিজিও ডেকে নেন। হাতে টেপ বাঁধার পর ব্যাট ধরলে পরিস্থিতি সংকটজনক বুঝে দ্বিতীয়বারের জন্য ফিজিওকে মাঠে ডাকেন।
এরপর ঝুঁকি না নিয়ে মাঠ ছাড়েন। শামি চোটের মুখ পড়লে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ভারত গুটিয়ে যায়। এরপর থেকেই কামিন্সের বলে শামির ডান হাতের চোট নিয়ে ভারতীয় শিবিরে দুঃশ্চিন্তার কালো মেঘ।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শামিকে নিয়ে অধিনায়ক বিরাট কোহলি কোনও আশার কথা শোনাতে পারেননি। কোহলি বলেন, 'শামির স্ক্যান হবে। হাত তুলতে বেশ সমস্যায় পড়েছে। আপতত ডাক্তাররা তাঁকে দেখছেন। সেই রিপোর্ট হাতে আসলেই পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ সেটা জানা যাবে।' প্রসঙ্গত চোট পেয়ে মাঠ ছাড়ার পর শামি অজিদের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং বা বোলিং করতে পারেননি। ফলে ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে দ্বিতীয় টেস্টে শামি এখন অনিশ্চিত হয়ে পড়লেন বলা চলে।












Click it and Unblock the Notifications