বেঙ্গালুরুতে রোহিতের মাইলস্টোন ম্যাচ! টস জিতে ব্যাটিং ভারতের, প্রথম এগারোয় কারা?

দেশের মাটিতে গোলাপি বলে দিন-রাতের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল তৃতীয় দিনে। আমেদাবাদে গত বছর ইংল্যান্ডকে চূর্ণ করতে লেগেছিল মাত্র ২ দিন। বেঙ্গালুরুতে আজ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের দিন-রাতের টেস্ট খেলতে নামছে ভারত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলে জয়ন্ত যাদবের জায়গায় খেলছেন অক্ষর প্যাটেল। আমেদাবাদে দিন-রাতের টেস্টে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। চোট সারিয়ে তিনি দলে ঢুকে সরাসরি চলে এলেন প্রথম একাদশে।

বেঙ্গালুরুতে রোহিতের মাইলস্টোন ম্যাচ! টস জিতে ব্যাটিং ভারতের, প্রথম এগারোয় কারা?

দুই বছরেরও বেশি সময় পর ভারতীয় দল খেলতে নামছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্য গলা ফাটাতে হাজির ক্রিকেটপ্রেমীরা। এই টেস্ট ঘিরে বিপুল উন্মাদনা থাকায় ১০০ শতাংশ দর্শকাসনেরই টিকিট বিক্রির অনুমতি মিলেছে সরকারের তরফে। টিকিট নিঃশেষিত। ২০২০ সালের জানুয়ারিতে ভারত অস্ট্রেলিয়াকে একদিনের আন্তর্জাতিকে হারিয়ে দিয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মা করেছিলেন ১১৯ রান, বিরাট কোহলি ৮৯, মহম্মদ শামি নিয়েছিলেন ৪ উইকেট। সেকেন্ড হোম বেঙ্গালুরুতে বিরাটের ব্যাটে শতরানের খরা মিটবে কিনা তা বলবে সময়।

২০১৯ সালে কলকাতায় ভারত প্রথম যে দিন-রাতের টেস্ট খেলেছিল তাতে শতরান করেছিলেন বিরাট। তারপর থেকে ৭১তম আন্তর্জাতিক শতরানের জন্য তাঁকে অপেক্ষায় থাকতে হচ্ছে। সেই অপেক্ষার অবসান চিন্নাস্বামীতে হবে, এই প্রত্যাশা নিয়েই মাঠে হাজির বিরাট-ভক্তরা। রোহিত শর্মা এদিন ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। তাঁর অধিনায়কত্বে ভারত টানা ১৩টি ম্যাচ জিতেছে। নিউজিল্যান্ডকে টি ২০ আন্তর্জাতিক সিরিজে, ওয়েস্ট ইন্ডিজকে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক সিরিজে এবং শ্রীলঙ্কাকে টি ২০ আন্তর্জাতিকের পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে ভারতের সামনে। ২০০৫ সালের পর থেকে চিন্নাস্বামী স্টে়ডিয়ামে টেস্টে ভারত অপরাজেয়। একমাত্র টেস্টে এখানে শ্রীলঙ্কাকে ইনিংসে হারিয়েছিল ভারত। সুনীল গাভাসকর নিশ্চিত, মোহালি টেস্টের মতোই এই টেস্টও পাঁচ দিন অবধি গড়়াবে না।

ভারত শেষ পাঁচটি টেস্টে বেঙ্গালুরুতে চারটিতে জিতেছে, একটি ড্র। শেষ তিনটি টেস্টের পরিসংখ্যান বলছে, প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে ২ বার। পেসাররা পেয়েছেন ২৮ উইকেট, স্পিনাররা তুলে নিয়েছেন ৪৯ উইকেট। দিন-রাতের টেস্টে পিচ কেমন আচরণ করে সেদিকে থাকবে সকলের নজর। রোহিত শর্মা জানিয়েছেন, উইকেট শুষ্ক। সে কারণে টস জিতে বড় রান তোলাই লক্ষ্য। মোহালি টেস্টের দলে একটিই পরিবর্তন হয়েছে। শ্রীলঙ্কা এই টেস্টে পাচ্ছে না চোটের কারণে ছিটকে যাওয়া লাহিরু কুমারা ও পাথুম নিসঙ্কাকে। তাঁদের পরিবর্ত হিসেবে দলে এসেছেন যথাক্রমে প্রবীণ জয়বিক্রমা ও কুশল মেন্ডিস।

ভারত- ময়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।

শ্রীলঙ্কা- দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, নিরোশন ডিকওয়েলা (উইকেটকিপার), সুরঙ্গা লকমল, লাসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো ও প্রবীণ জয়বিক্রমা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+