Rohit Sharma: আইসিসি ট্রফি জয়ের সংখ্যা বাড়াতে চান, আগামীর লক্ষ্য সম্পর্কে মুখ খুললেন রোহিত শর্মা

১০ বছর পর দেশকে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন‌ ভারতীয় দল। এরপর ১০ বছরে ভারত আইসিসি ইভেন্ট গুলিতে ভালো খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। কখনও সেমিফাইনােল থেকে বিদায় নিতে হয় আবার কখনও ফাইনালে গিয়ে হারতে হয়। চায়ের কাপ এবং ঠোঁটের মধ্যে এক সুতোর ব্যবধানটা রয়েই যাচ্ছিল। কিন্তু কয়েক মাস আগে টি২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল।

অধিনায়ক হিসেবে একটি আইসিসি ট্রফি জিতেই সন্তুষ্ট থাকতে চান না রোহিত শর্মা, আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ানোই লক্ষ্য তাঁর। আগামী বছর ফেব্রুয়ারি মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। কয়েক মাস পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বর্তমান পরিস্থিতিতে ভারতের সামনেী তৃতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের সামনে্।

Rohit Sharma

আগামীর লক্ষ্য সম্পর্কে একটি ক্রীড়া সম্প্রচারকারী চ্যানেলে রোহিত বলেছেন, "আমাদের সামনেট বেশ কয়েকটি কঠিন সফর রয়েছে এবং খুব চ্যালেঞ্জিংও। আমাদের জেতার প্রক্রিয়া থামবে না, আমরা যে পদ্ধতিতে চলছি সেটাই করব। একবার আপনি কিছু অর্জন করলে, আপনি সবসময় আরও অর্জনের জন্য উন্মুখ থাকেন। আমরা সেটাই করতে চাই। আমি নিশ্চিত যে আমার সতীর্থরাও একই ধারায় চিন্তা করবে। ভারতীয় ক্রিকেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।'

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ চক্রের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল ভারত। এরপর ২০২৩ সালে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠলেও সেই অস্ট্রেলিয়ার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয় ভারতের। কিন্তু ছয় মাসের ব্যবধানে টি২০ বিশ্বকাপ জিতে আইসিসি ট্রফির খরা কাটায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

উল্লেখযোগ্যভাবে, রোহিতকে গত ২১ অগাস্ট একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছিল এবং অনুষ্ঠান চলাকালীন, তিনি আসন্ন ১ বছরের মেয়াদে আরও আইসিসি শিরোপা জয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আগামী দুটি আইসিসি ট্রফিই এখন পাখির চোখ ভারতীয় দলের কাছে।

রোহিত আরও বলেন, "সত্যি বলতে, গত দুই বছরে আমি ভারতীয় ক্রিকেটে যা দেখেছি, তাতে আমি মনে করি আগামী কয়েক বছরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে, তাই আশা করি আমরা সেখানে গিয়ে খেলা উপভোগ করতে পারব এবং একই সাথে আমাদের ক্রিকেটকে আরও ভালো করতে পারব।

আগামী মরশুমে আইপিএলে কোন দলে খেলবেন রোহিত শর্মা? মুম্বাই ইন্ডিয়ান্স কি সত্যিই ছেড়ে দেবেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। রোহিত আইপিএল প্রসঙ্গে বলেন, "আমি পাঁচটি আইপিএল ট্রফি জিতেছি কিন্তু আমি এখনই থামব না। একবার আপনি কাপ জেতার স্বাদ পেয়ে গেলে, আপনি থামতে চাইবেন না। তাই আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব।'

বর্তমানে শুধু ভারত নয় বিশ্ব ক্রিকেটে রোহিত একজন তারকা এবং সফলতম অধিনায়কদের মধ্যে একজন। আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়কদের মধ্যে একজন। তাঁর নেতৃত্বে মুম্বই দল ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+