Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs NZ: সিরিজ হারের প্রভাব বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে! কতটা কঠিন হল ভারতের অঙ্ক?

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথমবার সিরিজ হারতে হল ভারতীয় দলকে। বেঙ্গালুরুর পর পুণে, ভারতের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স করে সিরিজ জিতে নিল কিউয়ি ব্রিগেড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে ভারতের অবস্থান তুলেস ধরা হল এই প্রতিবেদনে।

ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারলেও এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে এক নন্বর স্থান ধরে রেখেছে। তবে পয়েন্ট সংখ্যা যেমন ভারতের বাড়ল না শেষ দুই টেস্টের পরে তেমনই পয়েন্ট শতাংশও কমে গেল। একইসঙ্গে পর পর দুই টেস্ট হারে ভারতের ফাইনালের অঙ্কও কঠিন হচ্ছে।

WTC Points

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে এখনও ১ নম্বরে আছে টিম ইন্ডিয়া।।১৩টি টেস্ট খেলেছে ভারতীয় দল। তার মধ্যে আটটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। চারটি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৯৮, ভারত সর্বোচ্চ পয়েন্টের ৬২.৬৮।

দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচ খেলে অজিদের পয়েন্ট সংখ্যা ৯০। পয়েন্ট শতাংশ ৬২.৫০। অস্ট্রেলিয়া ৮ ম্যাচ জিতেছে, ৩ ম্যাচে হেরেছে, একটি ম্যাচ ড্র করেছে। ভারতের পরের সিরিজ অস্ট্রেলিয়ার সঙ্গে। সেই সিরিজের আগে দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ক্রমশ কমছে।

এখনও পর্যন্ত শ্রীলঙ্কা নয়টি টেস্টের মধ্যে পাঁচটি জিতেছে ও চারটি হেরেছে। শ্রীলঙ্কার পয়েন্ট ৬০। পয়েন্টের শতাংশ ৫০.৫৫ । চার নম্বরে আছে নিউজিল্যান্ড। ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এবং পাঁচটিতে হেরেছে পয়েন্ট ৬০, পয়েন্ট শতাংশ ৫০.০০।

ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ হারায় বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই কঠিন হল। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভারত এখন ১ নম্বরে আছে।১৩টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ হারায় আগামী ছয় ম্যাচের মধ্যে চারটিতে জিততে হবে ভারতকে। এরমধ্যে পাঁচটি ম্যাচ আবার ডনের দেশে।

যদিও ভারত অধিনায়ক এখনই অঙ্ক কষতে নারাজ। পুণে ম্যাচে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে রোহিত বলেন, আমরা এখনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল‌ বা সেই সংক্রান্ত বিষয় নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য মুম্বইতে জেতা এবং সম্মানজনকভাবে সিরিজটা শেষ করা। এটা দলগত ব্যর্থতা, আরও ভালো খেলতে হবে এবং সিরিজ ভালোভাবে শেষ করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+