Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs NZ, World Cup 2023:রোহিতের নেতৃত্বেই বদলা নেবে ভারত? মেগা ম্যাচের আগে জানুন জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের মেগা সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড। কে জিতবে আজকের ম্যাচ? কোন দল চলতি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেবে? এই নিয়ে চলছে তুমুল চর্চা। এরইমধ্যে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষীরা।

এবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষ শাস্ত্রী সুমিত বাজাজ। ইতিপূর্বে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, চলতি একদিনের বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত। আর এবার প্রথম সেমিফাইনালের সম্ভাব্য ফলাফল নিয়েও বড়সড় ভবিষ্যৎবাণী করেছেন তিনি। কোন দল প্রথম সেমিফাইনাল জিতবে কিংবা কোন ক্রিকেটার কেমন পারফরম্যান্স করবে, তা নিয়ে নিজের মতামত জানিয়েছেন সুমিত বাজাজ।

 IND vs NZ, World Cup 2023

জ্যোতিষীদের একাংশ বলছেন, বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের উপরও গ্রহগুলির প্রভাব রয়েছে। আর এই প্রভাব টিম ইন্ডিয়ার পক্ষে অনুকূল দেখাচ্ছে। সুমিত বাজাজ বলেছেন, 'এরআগে আমি বলেছিলাম ভারত মুম্বইয়ে সেমিফাইনাল এবং আহমেদাবাদে ফাইনাল খেলবে। এখন আমি বলছি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ফেভারিট এবং টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে ফাইনালে যাবে।'

একইসঙ্গে তিনি এও উল্লেখ করেছেন, 'ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে এবং ৪৭ থেকে ৪৮ ওভারের মধ্যেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবে। নিউজিল্যান্ড ভারতকে ২৫০ থেকে ২৭০ রানের মধ্যে লক্ষ্যমাত্রা দেবে।'

ICC World Cup 2023: সেমিফাইনালের মেগা ম্যাচে ভিলেন হবে বৃষ্টি? জেনে নিন মুম্বইয়ের আবহাওয়ার পূর্বাভাস
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। দুই দলেই এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

অন্যদিকে আরও এক বিখ্যাত জ্যোতিষী গ্রীণস্টোন লোবো এই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করছেন। এরআগে ২০১৯ সালে বিশ্বকাপের সেমিতে এই নিউজিল্যান্ড দলের কাছেই হারতে হয় ভারতকে। এই প্রসঙ্গে লোবো বলেছেন, কোহলি দুর্বল ছিল কেনের সামনে। রোহিতের ভাগ্য শক্তিশালী। একইসঙ্গে ব্যাটার হিসেবে কোহলি শক্তিশালী থাকলেও অধিনায়ক হিসেবে তাঁর ভাগ্য দুর্বল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+