IND vs NZ: ঘরের মাঠে চূড়ান্ত ব্যর্থ, রাহুলকে নিয়ে বাড়ছে হতাশা, সোশ্যাল মিডিয়ায় বাদ দেওয়ার দাবি তুললেন ভক্তরা
চিন্নাস্বামী স্টেডিয়াম কেএল রাহুলের ঘরের মাঠ। বেঙ্গালুরু শহরের তিনি ভূমিপুত্র। চিন্নাস্বামীর মাঠেই বেড়ে উঠা ক্রিকেটার কেএল রাহুলের। এই স্টেডিয়ামের প্রতিটি প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রাহুলের অনেক স্মৃতি। কিন্তু নিজের প্রিয় স্টেডিয়ামেই চূড়ান্ত ব্যর্থ হলেন কর্ণাটকী ব্যাটসম্যান। এমনকি তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠল সোশ্যাল মিডিয়ায়।
বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে সরফরাজ খানের মতো ব্যাটসম্যানকে সুযোগ না দিয়ে রাহুলকে খেলানো হয়। চেন্নাই থেকে কানপুর কোন জায়গাতেই টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা সেভাবে রাখতে পারেননি রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও রাহুলকে উপেক্ষা করেননি গম্ভীর-রোহিতরা। তাঁকে ফের সুযোগ দেওয়া হয়।

শৃঙ্খলাজনিত ইস্যুতে ভারতীয় দল থেকে বাদ পড়েছেনশ্রেয়স আইয়ার। দলীপ হোক রঞ্জি ম্যাচ ছন্দে আছেন মুম্বইকর, ঋতুরাজ গাইকোয়াড়, অভিমন্যু ঈশ্বরণরা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে জাতীয় দলের ঢোকার দাবিকে জোরালো করছেন। অথচ তাঁরা সুযোগ পাচ্ছেন না। রাহুলের জন্য বাইরে থাকতে হচ্ছে প্রতিশ্রুতিমান জুরেলকেও। কিন্ত সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন রাহুল।
বেঙ্গালুরুতে ভারতীয় দলের সামনে হারের ভ্রুকুটি। শেষ দিনে নিউজিল্যান্ডকে জয়ের জন্য তুলতে হবে ১০৭ রান। হারের ভ্রুকুটির মধ্যেই ভারতীয় শিবির অস্বস্তির নাম রাহুল। মিডল অর্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় নামেন রাহুল, তিনি ব্যর্থ হলে চাপে পড়ে দল। ফলে রাহুলকে নিয়ে অবশ্যই ভাবার সময় এসেছে থিঙ্ক ট্যাঙ্কের।
KL Rahul should be dropped immediately. #INDvsNZ #KLRahul pic.twitter.com/BDxNBK44uC
— Wasay Habib (@wwasay) October 19, 2024
ঘাড়ে চোট থেকে সম্পূর্ণ মুক্তি পেলে দ্বিতীয় টেস্টেই দলে ফিরবেন গিল। তিন নম্বরে গিলই নামবেন। ফলে চার নম্বর জায়গা ফিরে পাবেন কোহলি। সেক্ষেত্রে ফের প্রতিযোগিতা হবে রাহুল এবং সরফরাজের মধ্যেই। বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে যে খেলা খেলেছেন সরফরাজ তাঁকে বাদ দেওয়ার কথা ভাবতেই পারবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে রাহুলের উপর কোপ পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।
This man KL Rahul is set to retain his position in the Test team ahead of Sarfaraz who scored 150 💀 pic.twitter.com/pwvmphHEaD
— Dinda Academy (@academy_dinda) October 19, 2024
Ranji Trophy: সিএবির ব্যর্থতায় দ্বিতীয় দিনেও পণ্ড খেলা, কল্যাণীতে বঙ্গ শিবিরে বাড়ছে হতাশা
ভক্তরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই রাহুলকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন। সব মিলিয়ে চাপ বাড়ছে রাহুলের উপর।












Click it and Unblock the Notifications