Ranji Trophy: সিএবির ব্যর্থতায় দ্বিতীয় দিনেও পণ্ড খে‌লা, কল্যাণীতে বঙ্গ শিবিরে বাড়ছে হতাশা

সুযোগ ছিল ঘরের মাঠে বিহারের মতো দুর্বল দলের বিরুদ্ধে পুরো সাত পয়েন্ট তোলার, কিন্তু সিএবির ব্যর্থতায় সুবর্ণ সেই সুযোগ হারাতে চলেছে বাংলা দল। কল্যাণীতে বাংলা বনাম বিহার ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও পণ্ড হয়ে গেল মাঠ ভিজে থাকার কারণে। শুক্রবার রাত এবং শনিবার ভোরের দিকে ব্যাপক বৃষ্টি হয় কল্যাণীতে যার ফলে রঞ্জি ম্যাচের গুরুত্বপূর্ণ দুই দিন নষ্ট হয়ে গেল।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাপক বৃষ্টির জন্য শুক্রবার সারাদিনে ১ ওভার খেলা করা সম্ভব হয়নি। আশা করা হয়েছিল আর বৃষ্টি না হলে শনিবার দ্বিতীয় দিনে খেলা শুরু করা সম্ভব। কিন্তু বরুণ দেবের কৃপা থেকে বঞ্চিত হল বাংলা দল। শুক্রবার রাত এবং শনিবার ভোরে বৃষ্টিপাতের জন্য কল্যাণীক মাঠ ভিজে থাকল ফলে দ্বিতীয় দিনেও টস করাই সম্ভব হল না। ম্যাচের ২ দিন ইতিমধ্যেই নষ্ট গেল, হাতে বাকি আর মাত্র ২ দিন।

সাত পয়েন্ট তো দূরের কথা এখন ৩ পয়েন্টও বাংলা এই ম্যাচ থেকে ঘরে তুলতে পারবে কিনা সেটাই সবথেকে বড় প্রশ্ন। দ্বিতীয় দিনেরর শুরুতেই মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। এরপর তারা জানিয়ে দেন দ্বিতীয় দফায় মাঠ পর্যবেক্ষণ হবে একেবারে লাঞ্চের সময়। কিন্তু সেই সময় মাঠ পর্যবেক্ষণের পরও খেলা শুরু করার সবুজ সংকেত দেননি আম্পায়াররা। এরপর বেলা একটার একটু পরে ফের পর্যবেক্ষনে মাঠে নামেন আম্পায়াররা। কিন্তু আউটফিল্ড সম্পূর্ণ ভিজে থাকায় সন্তুষ্ট হননি আম্পায়াররা।

বেলার দুটোর পরই বাংলা শিবিরে এল দুঃসংবাদ। দিনের মতো খেলা পণ্ড হল। ফলে বঙ্গ শিবিরে শুধুই হতাশা বাড়ছে। লখনউয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট ঘরে তুলেছিল বাংলা। ঘরের মাঠে দুর্বল বিহারের বিরুদ্ধে পুরো সাত পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাতে চেয়েছিল বাংলা, কিন্তু সিএবির ব্যর্থতায় লক্ষ্মীরতন শুক্লাদের সেই রণকৌশল বৃষ্টির জলেই ধুয়ে যেতেই চলেছে।

কেন বার কাঠগড়ায় তোলা হচ্ছে সিএবিকে? প্রথমত ইডেনে বোর্ড পরিচালিত মহিলাদের টুর্নামেন্ট থাকায় আগেই চূড়ান্ত হয়েছিল কল্যাণীতে বাংলা দলকে রঞ্জি ম্যাচ খেলতে হবে। বৃষ্টির পূর্বাভাসও ছিল, তাহলে কেন উপযুক্ত পরিকাঠামো নেই কল্যাণীতে, কর্তারা বার বার বলে ইডে‌নে দেশের সেরা ব্যবস্থা রয়েছে। অথচ সেই সিএববির আওতায় থাকা আরও একটি মাঠের এমন বেহাল দশা কেন‌ যে একটু বৃষ্টি হলেই গোটা দিনের খেলা পণ্ড হয়ে যাবে?

দুই, প্রথম দিন অভিমন্যু ঈশ্বরণকে সংবর্ধনা দেওয়ার জন্য সিএবির শীর্ষকর্তারা কল্যাণীর মাঠে গিয়েছিলে‌ন। বৃষ্টিতে খেলা পণ্ড হওয়ায় সচিব নরেশ ওঝা বলেছিলেন, আজ রাতে(শুক্রবার) গোটা মাঠ কভারে ঢাকা হবে। আর যে কভার দেওয়া হবে তা আগের তুলনায় মোটা হবে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে মাঠের বেশি অংশ হয়ত কভারে ঢাকা গেল তাও পুরোটা নয়। ফলে সিএবিও প্রতিশ্রুতি পালনে ব্যর্থ।

IND vs NZ: পথ ভুল‌ করে ফেললেন রোহিত! অধিনায়কের সঙ্গী হলেন না জুরেল, চিন্নাস্বামীতে হিটম্যানের কীর্তি দেখুন
ঘরের মাঠে রঞ্জি খেলছে বাংলা দল। অন্য রাজ্য সংস্থা হলে পুরো সুবিধা নেওয়ার চেষ্টা করত। সেখানে সিএবির ব্যর্থতায় বাংলা শিবিরে প্রাপ্তি শুধুই হতাশা। সিএবির প্রধান পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ‌নেই কল্যাণীতে। তি্নি আছেন কটকে। ওয়ান ইন্ডিয়াকে ফোনে তিনি সাফাই দি‌লেন, 'রঞ্জি ম্যাচে পুরো মাঠ ঢাকা রাখা হয় না। মূল অংশই ঢাকা রাখা হয়। এত বৃষ্টি হবে আশা করা যায়নি। রোদও উঠেনি সেভাবে, প্রকৃতির উপর তো আমাদের হাত নেই। কানপুরেও আড়াই দিন ম্যাচ হয় নি।'

সিএবির সচিব নরেশ ওঝা ওয়ান ইন্ডিয়াকে জানিয়েছেন, 'আমরা বোর্ডকে অনুরোধ করেছিলাম যে রঞ্জি ম্যাচ ইডেনে করার জন্য কিন্তু বোর্ড সেই অনুরোধ মানেনি। আমরা শুক্রবার রাতেই অতিরিক্ত কভার পাঠাই। কিন্ত তাতেও ম্যাচ শনিবার করা সম্ভব হয়নি, আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুরো মাঠ কভার করে হবে। কলকাতা ছাড়া অন্য কোথাও মাঠ পুরো কভার করা হয় না।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+