Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: ‘আইপিএলের সময় দরকার হয় না’, ভারতে রাঁধুনি আনা নিয়ে ইংল্যান্ড দলকে চরম কটাক্ষ বীরুর

ভারত সফরে এবার রাঁধুনি নিয়ে আসছে ইংল্যান্ড দল। ভারত সফরে যাতে ইং‌ল্যান্ড ক্রিকেটারদের খাবার ‌নিয়ে সমস্যা না হয় তারজন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে ইসিবি। বেন স্টোকসদের সঙ্গে পাঠানো হচ্ছে ম্যান ইউয়ের মাস্টার শেফকে। মূলত ভারতের মশালাদার খাবার এড়াতেই এই উদ্যোগ ক্রিকেটারদের জন্য নিয়েছে ইসিবি। এবার এই ইস্যুতে ইংল্যান্ড দলকে তীব্র কটাক্ষ করলেন বীরেন্দ্র শেহওয়াগ।

ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শেহওয়াগ এই ইস্যুতে ব্রিটিশদের কটাক্ষ করতে ছাড়লেন না। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সমাজমাধ্যমে লিখেছেন, 'ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুকের অবসরের পর এটা দরকার পড়েছে।" ৪৫ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটার আরও উল্লেখ করেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইংলিশ খেলোয়াড়দের শেফের প্রয়োজন হয় না।'

IND vs ENG

যে অ্যালেস্টার কুকের পরবর্তী জমানায় ইংল্যান্ড দলের ভারতের মাটিতে টেস্টে মুখ থুবড়ে পড়ার দিকে ইঙ্গিত করেছেন, তা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। অতীতে ভারতে সফরে খাবার নিয়ে সমস্যায় পড়তে হয়েছে বিদেশী দলগুলিকে। ব্যতিক্রম নয় ইংল্যান্ডও। ভারতের মশালা জাতীয় খাবার খেয়ে অনেক সময়ই পেটের সমস্যায় পড়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, 'অসুস্থতা এড়াতে নিজেদের রাঁধুনি নিয়ে ভারতে যাবে ইংল্যান্ড দল। ব্রিটিশ ক্রিকেটারদের খাওয়া দাওয়ার খেয়াল রাখতে এবং মেনু ঠিক করতে ২৫ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই রাঁধুনি হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দেবেন।'

ম্যানচেস্টার ইউনাইটেডের রাঁধুনি ওমর মিজেয়ানেকে স্টোকসদের সঙ্গে ভারতে পাঠাচ্ছে ইসিবি। অবশ্য এই প্রথম নয়। ওমর মেজ়িয়ানে এর আগেও ইংল্যান্ড দলের সঙ্গে বিদেশ সফরে গিয়েছেন। তিনি গত ডিসেম্বরেই পাকিস্তান সফরেও ইংল্যান্ড দলের সঙ্গে এসেছিলেন। তাই তাঁর ভারতে আসার বিষয়টা নতুন কিছু নয়।

‌জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই ভারত সফরে আসছে ইংল্যান্ড দল। ২৫ থেকে জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে প্রথম টেস্টে। মোট পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জ‌ন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশাখাপত্তনমে ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে । তৃতীয় টেস্ট ১৫ ফেব্রুয়ারি থেকে।এই ম্যাচ হবে রাজকোটে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু ধোনির শহর রাঁচিতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। সব মিলিয়ে বছরের শুরুতেই লাল বলের ক্রিকেট যুদ্ধ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+