IND vs ENG: কটকে কোহলিদের রাজকীয় বরণ, অধিনায়কত্ব নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই?
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে শুক্রবার সন্ধ্যায় কটকে পৌঁছে গেল ভারতীয় দল। টিম ইন্ডিয়াকে রাজকীয়ভাবেই বরণ করে নেওয়া হলো কটকের হোটেলে। নাগপুরে প্রথম ম্যাচে অনায়াস জয় পেয়েছে মেন ইন ব্লু। দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার।সেই সঙ্গে ভারতীয় দলের কোচ হিসাবে প্রথমবার ওডিআই সিরিজ জিতবেন গৌতম গম্ভীর।
এর আগে তাঁর কোচিংয়ে একবারই মাত্র একদিনে সিরিজ খেলেছিল ভারত কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল সেই সিরিজে লজ্জাজনক ভাবে হারে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আর মাত্র কয়েকদিন পর শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম একদিনের ম্যাচে চোটের জন্য বিরাট কোহলি খেলেননি যদিও দলের সঙ্গেই তিনি কটকে এসেছেন। ফলে কটককে আলাদাভাবেই ফোকাসে ছিলেন বিরাট কোহলি।ওডিশার ঐতিহ্যমেনি মেনেই ভারতীয় দলকে বরণ করে নেওয়া হল।

রোহিতের আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের পর টি২০ দলের অধিনায়ক করা হয়েছে ইতিমধ্যেই সূর্যকুমার যাদবকে। আগামী দিনের রোহিত একদিনে ক্রিকেট থেকে অবসর নিলে হার্দিক পাণ্ডিয়াকে একদিনের ফর্ম্যাটের জন্য অধিনায়ক করা হতে পারে পাশাপাশি টেস্টে আবার নেতৃত্বের দেখা যেতে পারে বিরাট কোহলিকে।
A Grand welcome of Team India at the Bhubaneswar Hotel. (ANI).
— Tanuj Singh (@ImTanujSingh) February 7, 2025
- THE HEROES OF INDIA..!!!! 🇮🇳🫡pic.twitter.com/j3xuj7ClaY
রোহিত দ্রুত অবসর নিলেও কোহলি এখনও খেলা চালিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে ফলে একবার তাকে টেস্ট দলের নেতৃত্বে দেখা যেতে পারে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications