IND vs ENG: ধরমশালায় হেলিকপ্টারে রোহিতের নায়কোচিত আগমন, শেষ টেস্টে হিটম্যানের জন্য অপেক্ষা করছে কোন রেকর্ড?
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ডের মধ্যে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। ভারতীয় দল ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে। ভারত ও ইংল্যান্ড দল রবিবার পৌঁছেছিল ধরমশালায় । কিন্তু ভারত অধিনায়ক আসেননি রবিবার। অবশেষে ধরমশালা এসে পৌঁছালেন রোহিত। খানিকটা নায়কের আগমেনর ভঙ্গিতেই। কারণ হেলিকপ্টারে করে শেষ টেস্ট ম্যাচ খেলতে এলেন রোহিত।
রবিবার দলের সঙ্গে যোগ দেননি 'হিটম্যান'। কারণ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রোহিত। পরিবারের সঙ্গেই জামনগরের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রোহিত। মঙ্গলবার হেলিকপ্টার করে ধরমশালায় দলের সঙ্গে যোগ দেন তিনি। হিটম্যানের নায়কোচিত আগমনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সবথেকে বড় চিন্তা হচ্ছে হিমাচলের মাঠ। গত বছর একদিনের বিশ্বকাপের সময় দেখা গিয়েছে মাঠ দ্রুত তৈরি করতে গিয়ে বালির ব্যবহার করা হয়েছে ঘাসের নিচে। এই ম্যাচে আবার বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সাব-এয়ার সিস্টেম তৈরি থাকছে ধরমশালার মাঠে।
भारतीय टीम के कप्तान रोहित शर्मा पहुंचे धर्मशाला@ICC @BCCI @JayShah @ThakurArunS @SpKangra @himachalpolice #IndianPlayers #warmup #rohitsharma #indiavsengland #HPCAStadiumDharamshala pic.twitter.com/IoIYdP1S2i
— Himachal Abhi Abhi (@himachal_abhi) March 5, 2024
সাব-এয়ার সিস্টেম হল ধরমশালার মাঠের নীচে এই প্রযুক্তি রয়েছে। যদি বৃষ্টি হয় তা হলে খুব দ্রুত সেই জল মাঠের নীচে থাকা পাইপে চলে যায়। তার পরে দ্রুত পাইপের মাধ্যমে জল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এতে মাঠের নীচে আর্দ্রতা বেশি হওয়ারও সুযোগ থাকে না। শুধু মাঠ নয়, এই প্রযুক্তির সাহায্যে পিচ থেকেও দল সরিয়ে দেওয়া সম্ভব।
বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ম্যাচে আবহাওয়া যে খুব অনুকূলে থাকবে এমনটা নয়। ম্যাচের পাঁচ দিন ধরমশালায় তাপমাত্রা থাকবে ১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত ঠান্ডার কারণে বৃহস্পতি, শনি ও সোমবার বরফ পড়ার পূর্বাভাস রয়েছে। ম্যাচের দিনগুলিতেও বৃষ্টি হতে পারে। ম্যাচের সবদিনই আকাশ মেঘলা থাকবে। রোদ ওঠার সম্ভাবনা প্রায় নেই।
হায়দরাবাদে হারের পর বিশাখাপত্তনমে ১০৬ রানে জয় পায় ভারত। তৃতীয় ম্যাচে রাজকোটে ৪৩৪ রানে জয় পায় রোহিতের দল। আর রাঁচিতে টান টান উত্তেজনার ম্যাচে পাঁচ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ফলে এগিয়ে গেল ভারত। ফলে ধরমশালার ৪-১ ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications