IND vs ENG: লিচের ফাঁদে পা দিয়ে লজ্জা বাড়ালেন রোহিত, বিরাট-ভক্ত ভারত অধিনায়কের কাছে গিয়ে এ কী করলেন!

IND vs ENG: হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চার বছর পর টেস্ট ক্রিকেটের আসর বসেছে। প্রথম দিন গ্যালারিতে হাজার ২২ সমর্থক ছিলেন। দর্শকদের অনেকেই স্কুলপড়ুয়া।

প্রথম দিনেই চালকের আসনে ভারত। টস জেতার ফায়দা তুলতে ব্যর্থ ইংল্যান্ড। বাজবলকে বড় শিক্ষা দিয়েছেন ভারতীয় স্পিনাররা। তারপর বেধড়ক ঠ্যাঙানিতে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা বেন স্টোকসদের।

IND vs ENG: লিচের ফাঁদে পা দিয়ে লজ্জা বাড়ালেন রোহিত

ভারত আজ প্রথম ইনিংসে ২৩ ওভার খেলেছে। স্কোর ১ উইকেটে ১১৯। কিন্তু রোহিত শর্মা দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট ছুড়ে দিয়ে না এলে আরও কোণঠাসা থাকত ইংল্যান্ড। ভারত অধিনায়ক ২৭ বলে ২৪ রান করে আউট হলেন। জ্যাক লিচের বলে ছক্কা মারার চেষ্টা করেছিলেন। কিন্তু সহজ ক্যাচ চলে যায় অধিনায়ক বেন স্টোকসের হাতে।

পরিসংখ্যান বলছে, ৭টি ইনিংসে জ্যাক লিচের ২০৭টি বল খেলেছেন রোহিত শর্মা। ৯৫ রান করেছেন। কিন্তু আজ নিয়ে তিনি লিচের শিকার হলেন ৫ বার। ইংল্যান্ডের এই স্পিনারের বিরুদ্ধে রোহিতের ব্যাটিং গড় ১৯, স্ট্রাইক রেট ৪৫.৮৯। একটিও ছক্কা মারতে পারেননি লিচের বলে। আজও পারেননি। সবমিলিয়ে চার মেরেছেন ৯টি।

টেস্টে রোহিতের খারাপ ফর্ম অব্যাহত থাকল নিজামের শহরেও। গত বছরের জুলাইয়ে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮০ ও দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করেছিলেন। তারপর থেকে রোহিতের টেস্টে রান যথাক্রমে ৫,০, ৩৯, অপরাজিত ১৬ এবং আজকের ২৪। প্রথম চারটি ইনিংস দক্ষিণ আফ্রিকা সফরে।

ব্যাটে রান না পেলেও ভারতীয় দলের সামগ্রিক পারফরম্যান্স আজ স্বস্তিতেই রাখবে রোহিতকে। ইংল্যান্ড ১৮৮৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক সিমার ও দুই স্পিনারে নেমেছিল। সেই টেস্টে সিমারকে বল করতে হয়নি। সেই ঘটনার পর এই প্রথম ইংল্যান্ড কোনও টেস্ট খেলছে (সিমার ও স্পিনাররা বল করছেন) যেখানে একজন সিমার রয়েছেন।

মার্ক উড ২০১৫ সালের পর এই প্রথম টেস্টে বোলিং ওপেন করলেন। প্রথম ওভার শেষ হতেই অধিনায়ক স্টোকস এই টেস্টে অভিষেক হওয়া টম হার্টলিকে বল করতে ডাকেন। পরে আরও দুই স্পিনার জ্যাক লিচ ও রেহান আহমেদ বল করেন। তবে দাগ কাটতে পারেননি যশবলের দাপটের কাছে!

বিরাট কোহলি এই টেস্টে নেই। তবে তাঁর নাম লেখা জার্সি পরে আচমকা এক ক্রিকেট-ভক্ত মাঠে ঢুকে পড়লেন। তিনি রোহিত শর্মার কাছে গিয়ে প্রণাম করার চেষ্টা করেন। দ্রুত নিরাপত্তারক্ষীরা গিয়ে ওই ক্রিকেট-ভক্তকে বের করে নিয়ে যান। কিন্তু একের পর এক এমন ঘটনার পরেও কেন নিরাপত্তাবেষ্টনীর গলদ দূর করা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিসিসিআইকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+