Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: রাঁচিতে রোহিতকে ছুঁলেন রুট, দায়িত্বশীল শতরানে একাধিক নজির, বাজবল ছেড়ে টেস্টে ফিরল ইংল্যান্ড

IND vs ENG: রাঁচি টেস্টে বেকায়দায় পড়ে যাওয়া ইংল্যান্ডকে টেনে তুললেন জো রুট। বাজবল উধাও, টেস্ট ক্রিকেটের চিরাচরিত ঘরানায় ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার নিলেন মানরক্ষার দায়িত্ব।

২৪.১ ওভারে ১১২ রানে ৫ উইকেট হারানো বেন স্টোকসের দল প্রথম দিনের শেষে তুলেছে ৯০ ওভারে ৭ উইকেটে ৩০২। জো রুট অপরাজিত রয়েছেন ২২৬ বলে ১০৬ রান করে।

IND vs ENG: রাঁচিতে রোহিতকে ছুঁলেন রুট

চলতি সিরিজে প্রথম তিনটি টেস্টের ৬ ইনিংসে জো রুটের রান ছিল যথাক্রমে ২৯, ২, ৫, ১৬, ১৮ ও ৭। সবমিলিয়ে ৭৭। অনেকেই বলছিলেন, বাজবল কৌশলের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে রুটের। তিনি স্বাভাবিক ক্রিকেট খেলুন। আজ রুট ফিরলেন চেনা ছন্দে। তাঁর ইনিংসে রয়েছে ৯টি বাউন্ডারি।

গত বছর জুনে শেষবার রুটের ব্যাটে শতরান এসেছিল। বার্মিংহ্যামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর ম্যানচেস্টারে ৮৪ বা ওভালে ৯১ রান করলেও শতরান পাননি। আজ চলতি বছরের প্রথম শতরান পেলেন। ভারতের মাটিতে তৃতীয় তথা ভারতের বিরুদ্ধে দশম টেস্ট শতরান।

ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক শতরানকারীর নাম আজ থেকে জো রুট। স্টিভ স্মিথের ৯টি এবং রিকি পন্টিংয়ের আটটি টেস্ট শতরান রয়েছে ভারতের বিরুদ্ধে। আন্তর্জাতিক কেরিয়ারের ৪৭তম শতরান হাঁকিয়ে রুট স্পর্শ করলেন রোহিত শর্মা ও এবি ডি ভিলিয়ার্সের নজির। সকলেরই আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭টি করে সেঞ্চুরি রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১০০টি শতরানের মালিক সচিন তেন্ডুলকর। বিরাট কোহলি ৮০, রিকি পন্টিং ৭১, কুমার সঙ্গকারা ৬৩, জাক কালিস ৬৩, হাসিম আমলা ৫৫, মাহেলা জয়বর্ধনে ৫৪, ব্রায়ান লারা ৫৩, ডেভিড ওয়ার্নার ৪৯ ও রাহুল দ্রাবিড় ৪৮টি শতরান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এরপরই রইলেন রোহিত, এবিডি ও রুট।

টেস্টে সবচেয়ে বেশি ৫১টি শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের। জাক কালিস ৪৫, রিকি পন্টিং ৪১, কুমার সঙ্গকারা ৩৮, রাহুল দ্রাবিড় ৩৬, ইউনিস খান, সুনীল গাভাসকর, ব্রায়ান লারা ও মাহেলা জয়বর্ধনে ৩৪টি করে শতরান করেছেন টেস্টে। অ্যালাস্টেয়ার কুক ৩৩টি টেস্ট শতরান হাঁকিয়েছেন।

কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও স্টিভ ওয়ার রয়েছে ৩২টি করে টেস্ট শতরান। রুট ৩১তম শতরান হাঁকিয়ে পিছনে ফেলে দিলেন ম্যাথু হেডেন ও শিবনারায়ণ চন্দ্রপলকে। তাঁদের রয়েছে ৩০টি করে টেস্ট শতরান। এই নিয়ে বিদেশের মাটিতে ত্রয়োদশ শতরানটি পেলেন রুট। ভারতে কুকের পাঁচটি টেস্ট শতরান রয়েছে। ভারতে তৃতীয় টেস্ট শতরান পেয়ে অ্যান্ড্রু স্ট্রসের নজির স্পর্শ করলেন রুট। ভারতের বিরুদ্ধে এই নিয়ে ২০ বার পঞ্চাশ বা পঞ্চাশোর্ধ্ব রান করে পন্টিংয়ের নজিরও স্পর্শ করলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+