IND vs ENG: স্পিন-জুজুতেই সিরিজ খোয়াল ইংল্যান্ড, ভারতের হয়ে 'বিতর্কিত' অভিষেকে সফল হর্ষিত
IND vs ENG: স্পিন-জুজুতেই কেঁপে ভারতের কাছে টি২০ সিরিজ খোয়াল ইংল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ পকেটে পুরে ফেলল সূর্যকুমার যাদবের দল। পুণেতে ভারত জিতল ১৫ রানে।
স্পিনাররা এদিনও অস্বস্তি বাড়ালেন ইংল্যান্ডের ব্যাটারদের। সেই সঙ্গে হর্ষিত রানার অপ্রত্যাশিত তথা বিতর্কিত অভিষেকও সব রণকৌশল ওলট-পালট করে দিল।

১৯.৫ ওভারে জেমি ওভার্টনের বল হেলমেটে লেগেছিল শিবম দুবের। তার পরের বলে তিনি রান আউট হন। হেলমেটে বল লাগার পর মাঠে কনকাসন টেস্ট হয়েছিল শিবমের। ফিজিওর সবুজ সঙ্কেতে শিবম খেলা চালিয়ে যান।
কিন্তু এরপরই বিসিসিআই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়ে দেয়, শিবমের কনকাসন সাবস্টিটিউট হিসেবে খেলবেন হর্ষিত রানা। ফলে হর্ষিতের টি২০ আন্তর্জাতিক হলো খানিকটা অপ্রত্যাশিতভাবেই। সূত্রের খবর, এই পদক্ষেপে অসন্তোষ রয়েছে ইংল্যান্ড শিবিরে। কেন না, শিবমের চেয়ে আরও ভালো মানের বোলার হর্ষিত।
ইংল্যান্ড এদিন টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। টার্গেট ছিল ১৮২ রানের। ওপেনিং জুটি ভাঙে পাওয়ারপ্লে-র শেষ বলে। ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৬২। কিন্তু তারপরই ভারতীয় স্পিনাররা দাপট দেখাতে থাকেন।
হ্যারি ব্রুক পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৬ বলে সর্বাধিক ৫১ রান করলেন। বেন ডাকেট করেন ১৯ বলে ৩৯। ফিল সল্ট ২৩, অধিনায়ক জস বাটলার ২, লিয়াম লিভিংস্টোন ৯, জেকব বেথেল ৬, ব্রাইডন কার্স ০ ও জোফ্রা আর্চার শূন্য রানে সাজঘরে ফেরেন।
লিভিংস্টোন টি২০ আন্তর্জাতিকে হর্ষিতের প্রথম শিকার। পরে বেথেল ও জেমি ওভার্টন (১৫ বলে ১৯) হর্ষিতের বলে আউট হন। হর্ষিত ৪ ওভারে ৩৩ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন। সাকিব মাহমুদ (২ বলে ১) অর্শদীপ সিংয়ের শিকার। ১৯.৪ ওভারে ১৬৬ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড।
রবি বিষ্ণোই ৪ ওভারে ২৮ রান দিয়ে নিলেন তিন উইকেট। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট নেন। অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। ৩.৪ ওভারে ৩৫ রান দিয়ে অর্শদীপের ঝুলিতে ১ উইকেট। হার্দিক পাণ্ডিয়া ১ ওভারে ১১ রান দেন।
এর আগে, ভারত ৯ উইকেটে ১৮১ রান তুলেছিল। শিবম দুবে ৩৪ বলে ও হার্দিক পাণ্ডিয়া ৩০ বলে ৫৩ রান করেন। রিঙ্কু সিং করেন ৩০। অভিষেক শর্মা ২৯। সাকিব মাহমুদ তিনটি, জেমি ওভার্টন ২টি এবং ব্রাইডন কার্স ও আদিল রশিদ একটি করে উইকেট দখল করেন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications