IND vs ENG: রাজকোটে ভারতের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াই, প্রথম একাদশ নিয়ে বড় সিদ্ধান্ত ইংল্যান্ডের

IND vs ENG: কলকাতা ও চেন্নাইয়ে হারার ফলে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। সিরিজ জিইয়ে রাখতে হলে রাজকোটে জিততেই হবে।

ভারত যদি রাজকোটে জিতে যায় তাহলে টি২০ বিশ্বচ্যাম্পিয়নরা দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলবে। এই পরিস্থিতিতেও প্রথম একাদশ নিয়ে সাহসী সিদ্ধান্ত ইংল্যান্ডের।

IND vs ENG

ধারা মেনে রাজকোটেও ম্যাচের আগে প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। অসুস্থতার কারণে জেকব বেথেল খেলেননি চেন্নাইয়ে, অভিষেক হয়েছিল জেমি স্মিথের। চেন্নাই ম্যাচের একাদশই রাজকোটে নামাবে জস বাটলারের দল।

কলকাতা ও চেন্নাইয়ে ভারতের স্পিনারদের সামলাতে নাস্তানাবুদ হয়েছে ইংল্যান্ড। দুই ম্যাচেই টস হেরে ব্যাট করতে হয়েছে। চেন্নাই ম্যাচে তবু ম্যাচের ফয়সালা হয়েছে শেষ ওভারে। ইংল্যান্ডের সিংহভাগ ব্যাটার ভারতে খেলতে নেমে অস্বস্তি বোধ করছেন। তবু সেই নড়বড়ে ব্যাটিং লাইন আপেই সিরিজ বাঁচানোর দ্বৈরথে আস্থা রাখল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

ব্রেন্ডন ম্যাকালাম এই প্রথম সাদা বলের সিরিজে হেড কোচের দায়িত্বে। টেস্টে বাজবল ফর্মুলা জনপ্রিয় হলেও ভারতে তা খাটেনি। ম্যাকালাম জমানায় ইংল্যান্ড কোনও ম্যাচে হারলে পরের ম্যাচে অতিরিক্ত আগ্রাসীভাব দেখিয়ে ঘুরে দাঁড়ায়। কিন্তু তেমনটা দেখা যায়নি চলতি সিরিজে।

উল্টে ভারতীয় ব্যাটাররাই আলট্রা অ্যাগ্রেসিভ মেজাজে খেলছেন। ফলে জোফ্রা আর্চার আগের ম্যাচে ৪ ওভারে ৬০ রান দিয়েছেন। যা ইংল্যান্ডের পরাজয়ে বড় ফ্যাক্টর হয়েছে। যদিও রান খরচ নিয়ে তাঁরা যে উদ্বিগ্ন নন, তেমনই দাবি করছেন মার্ক উড।

রাজকোটে উড বলেন, আমাদের লক্ষ্য থাকছে উইকেট তোলা। ফলে রান খরচে ম্যাকালাম উদ্বিগ্ন বলে মনে করি না। ম্যাচে কতটা প্রভাব বিস্তার করা যাচ্ছে সেটাই জরুরি। আগের ম্যাচে আমরা সামগ্রিকভাবে ভালো বল করেছি। ভারত যে রান তাড়া করছিল তাতে আক্রমণাত্মক থেকে উইকেট তোলাই ছিল সেরা বিকল্প। কেউ রান খরচ করতেই পারেন। কিন্তু জেতার জন্য আমরা চেষ্টা করছিলাম ভারতকে অল আউট করার।

রাজকোটের পিচ ব্যাটিং সহায়কই হবে বলে মনে করা হচ্ছে। হাই স্কোরিং ম্য়াচ হতে পারে। এই আবহে আদিল রশিদের মতো বিশ্বমানের স্পিনারের উপর অনেকটাই নির্ভরশীল ইংল্যান্ড। উডের ধারণা, চেন্নাইয়ের ম্যাচে দু-একটি ওভার ছাড়া সামগ্রিকভাবে ভালো বোলিংই করেছেন পেসাররা। তবে তিলক বর্মাই যে ফারাক গড়ে দিয়েছেন, সেটা মানছেন উড। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে সমৃদ্ধ ভারতীয় দলকে সমীহ করছেন। ঘুরে দাঁড়াতে চাইছেন ভাগ্যের সহায়তাও।

রাজকোটে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডের একাদশ- পিল সল্ট, বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্য়ারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+