Hardik Pandya: হার্দিক বাংলাদেশ সিরিজেই গড়তে পারেন নয়া নজির, ভুবিকে টপকানোর সঙ্গে লক্ষ্য চাহালের কীর্তি
Hardik Pandya: রবিবার থেকে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ টি২০ আন্তর্জাতিক সিরিজ শুরু। গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল শুরু করে দিয়েছে জোরকদমে অনুশীলন।
হার্দিক পাণ্ডিয়া শ্রীলঙ্কায় টি২০ সিরিজ খেললেও ব্যক্তিগত কারণে খেলেননি একদিনের সিরিজে। আজ সোশ্যাল মিডিয়ায় তিনি ব্যাটিং, বোলিং, টিম হাডলের ছবি পোস্ট করে জানিয়েছেন, সিরিজের জন্য তিনি প্রস্তুত।

যদিও হার্দিকের বোলিং দেখে খুশি নন ভারতের বোলিং কোচ মর্নি মরকেল। ভারতীয় দলের প্র্যাকটিস দেখে সেই বিষয়টিই স্পষ্ট হয়েছে। যদিও বোলার হিসেবে হার্দিক বড় মাইলস্টোন গড়তে পারেন আসন্ন সিরিজেই। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ম্যাচে তাঁর দরকার আর ৫ উইকেট।
Ready to go 🇮🇳 pic.twitter.com/4ESnNdvJxF
— hardik pandya (@hardikpandya7) October 4, 2024
হার্দিক ভারতের হয়ে ১০২টি টি২০ আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৮৬টি উইকেট। শ্রীলঙ্কায় প্রথম দুটি টি২০ আন্তর্জাতিকে খেলেছিলেন হার্দিক। প্রথম ম্যাচে উইকেট পাননি। যদিও দ্বিতীয় ম্যাচে তিনি দুটি উইকেট তুলে নিয়েছিলেন।
হার্দিক যদি আর পাঁচটি উইকেট পেয়ে যান বাংলাদেশ সিরিজে, তাহলে টি২০ আন্তর্জাতিকে ভারতের সফলতম জোরে বোলারের রেকর্ডটি করায়ত্ত করে ফেলবেন তিনি। টি২০ আন্তর্জাতিকে ভুবনেশ্বর কুমার ৯০টি উইকেট পেয়েছেন। ফলে ভুবির রেকর্ডটি ছিনিয়ে নিতেই পারেন হার্দিক।
জসপ্রীত বুমরাহ বাংলাদেশ সিরিজে বিশ্রামে। বুমরাহর রয়েছে ৮৯টি উইকেট। ফলে বুমরাহ ও ভুবনেশ্বরকে টপকে ভারতীয় জোরে বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী হতেই পারেন হার্দিক। অর্শদীপ সিংয়ের টি২০ আন্তর্জাতিকে রয়েছে ৮৩টি উইকেট।
টি২০ আন্তর্জাতিকে ভারতের সফলতম বোলার যুজবেন্দ্র চাহাল। তিনি টি২০ আন্তর্জাতিকে দেশের হয়ে ৯৬টি উইকেট পেয়েছেন। চাহালের রেকর্ডটি ভাঙতে অবশ্য হার্দিককে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। চাহাল ৮০টি ম্যাচে ৯৬ উইকেট পেয়েছেন।
হার্দিকের টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে আজ অবধি হার্দিক ৫টি ম্যাচ খেলে ৬টি উইকেট নিয়েছেন। আর ৪টি উইকেট নিলে বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক সর্বাধিক উইকেটশিকারী হয়ে যাবেন। কেন না, টি২০ আন্তর্জাতিকে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি ৯টি উইকেট রয়েছে চাহালের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications