IND vs AUS World Cup Final 2023:ফাইনাল ম্যাচে থাকছে রিজার্ভ ডে? কেমন থাকবে রবিবার আহমেদাবাদের আবহাওয়া?
বিগত দেড় মাসের টান টান লড়াইয়ের অবসান হতে চলেছে রবিবার। শেষ ভালো যার সব ভালো। ফাইনালে কাপ যুদ্ধের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া।গ্রুপ পর্বের ম্যাচগুলিতে রিজার্ভ ডে না থাকলেও সেমিফাইনাল পর্বের ম্যাচে তা ছিল। কিন্তু তা কাজে লাগেনি। এবার কী ফাইনালে ম্যাচে থাকবে রিজার্ভ ডে?
সেমিফাইনালের মতোই ফাইনাল ম্যাচেও থাকছে রিজার্ভ ডে। অর্থ্যাত নির্ধারিত দিনে খেলা শেষ না হয় সেক্ষত্রে ম্যাচ গড়াবে ২০ নভেম্বর। যদিও ফাইনালের ম্যাচের নির্ধারিত দিন এবং সংরক্ষিত দিনে খেলার ফলাফল না হয় তাহলে ফাইনােল খেলা দুইদলকে যৌথ বিজয়ী ঘোষণা করা হবে। ২০১৯ সালের মতো বেশি চার মারার নিরিখে ফলাফল নির্ধারিত হবে না।

দুই দলের প্রথম একাদশ কেমন হবে? কেমন আচরণ করবে মোতেরার পিচ? ফাইনালে দর্শকদের জন্য থাকবে একাধিক চমক! এই নানাবিধ চর্চার মধ্যেই উঠে আসছে আরও একটি বিষয়। সেটা হল আমেদাবাদের আবহাওয়া? ম্যাচের দিন কেমন থাকবে আকাশ?
মুম্বইয়ে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনাল আবহাওয়া কোনও বাধা সৃষ্টি করেনি। তবে কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে কিছুক্ষণের জন্য হলেও বৃষ্টি খেলা থমকে দিয়েছিল। কী হবে মোতেরাতে? এরআগে মে মাসে আইপিএল ফাইনাল গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। দ্বিতীয় দিনে খেলা হয়েছিল। রবিবারের মেগা ম্যাচের আগে জেনে নিন আহমেদাবাদের আবহাওয়ার রিপোর্ট।
Mohammed Shami: ঘাত-প্রতিঘাত সামলে কীভাবে সাফল্য পেলেন শামি? রহস্য ফাঁস করলেন ক্রিকেটার-ভাই মহম্মদ কাইফ
না, আইপিএল ফাইনালের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বিশ্বকাপে অন্তত নেই। হওয়া অফিসের পূর্বাভাস কিন্তু স্বস্তিতে রাখবে ক্রিকেটপ্রেমী থেকে আয়োজকদের। রবিবারের ফাইনাল ম্যাচে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। সবরমতীর তীরে রৌদ্রজ্বল আবহাওয়াই অপেক্ষা করছে দুই দলের জন্য।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির আশাপাশে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৩৬ শতাংশ। অর্থ্যাত এই রিপোর্ট কিন্ত খেলার জন্য একেবারই আদর্শ। ডিএলএস মাথায় না রেখেই খেলতে পারবে দুই দল।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications