ভারত বনাম অস্ট্রেলিয়া: অশনিসংকেত করোনা! ঝুঁকি এড়াতে পেইনদের নিরাপত্তার জন্য কী উদ্যোগ
ভারত বনাম অস্ট্রেলিয়া: অশনিসংকেত করোনা! ঝুঁকি এড়াতে পেইনদের নিরাপত্তার জন্য কী উদ্যোগ
ভারতের অস্ট্রেলিয়া সফর শুরুর আগে অজিভূমে করোনা সংকট। ঝুঁকি এড়াতে বিশেষ উদ্যোগ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই দিয়ে বিরাট কোহলির ভারত কোভিড পরবর্তী সময়ে মাঠে ফিরছেন। এরপর টি-২০ ও চার ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। ফলে মাঠে ভারত-অজি মহারণ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। এর মাঝেই অশনিসংকেত করোনা!

প্রশংসা করার মতো সিদ্ধান্ত নিল ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। যেখানে চলতি সপ্তাহেই টিম পেইন সহ অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে এখন সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছিল। তড়িঘড়ি অজি ক্রিকেটারদের মধ্যে সচেতনতা বৃ্দ্ধিও শুরু করা হয়েছে। এবার করোনা নিয়ে ঝুঁকি এড়াতে সেদেশের ক্রিকেট বোর্ড বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল।

ক্রিকেটাদের নিরাপদ জায়গা আনা হল
আসন্ন সিরিজগুলিতে অস্ট্রেলিয়ার টেস্ট, ওডিআই,ও টি-২০ দলে থাকা ক্রিকেটারদের অ্যাডিলেড থেকে এই মুহূর্তে নিউ সাউথ ওয়েলসে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয় ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে চলা অজি ক্রিকেটারদের এখন করোনা থেকে নিরাপদ নিউ সাউথ ওয়েলসে নিয়ে আসা হয়েছে বলে অজি ক্রিকেট বোর্ড জানিয়েছে।

অ্যাডিলেডেই পিঙ্ক টেস্ট আশাবাদী অস্ট্রেলিয়া
করোনা সংকটে নতুন করে উদ্বেগ তৈরিতে ক্রিকেটারদের সরিয়ে আনা হলেও ১৭ ডিসেম্বর অ্যাডিলেডেই গোলাপি বলে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দিন রাতের টেস্ট খেলবে বলে সেদেশের ক্রিকেট বোর্ড আশা রাখছে। করোনার কারণে অস্ট্রেলিয়ার মাটিতে এবছরের বিশ্বকাপ স্থগিতের পর ভাইরাস পরবর্তী সময়ে ভারতের বিদেশ সফর দিয়েই অজিভূমে বল গড়াতে চলেছে। তাই যেকোনও মূল্যে নিরাপদভাবে ভারত অস্ট্রেলিয়া সিরিজগুলি করা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া পরিশ্রমের কোনও কসুর রাখবে না তারা জানিয়ে রেখেছে।












Click it and Unblock the Notifications