Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: ইংল্যান্ড ম্যাচের আগে আশ্রমে বিরাট, কিউয়িরা গেলে‌ন দলাই লামার কাছে

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ভারত। আগামী ২৯ অক্টোবর ভারতের পরের ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচের মাঝে কয়েকটা দিন রয়েছে। মাঝের কয়েকটা দিন ছুটির মেজাজে টিম ইন্ডিয়ার সদস্যরা। তবে কেউই বাড়ি ফিরে যাননি। ধরমশালাতেই ছুটি উপভোগ করছে‌ন কোহ‌লি-রোহিতরা। ফুরফুরে মেজাজে ভারতীয় দলের ক্রিকেটাররা।

সাধারণত ম্যাচ শেষ হলেই পরের ভেন্যুতে চলে যায় দলগু‌লি। কিন্তু উত্তরপ্রদেশের রাজধানী শহরে লখনউয়ে এখনই যাচ্ছে না ভারতীয় দল। মাঝে কিছুটা সময় হাতে রয়েছে, এই সময়ের দুই দিন বিশ্রামেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। তবে ক্রিকেটাররা বাড়ি ফিরছেন না, বিরাট-রোহিতরা রয়েছে‌ন ধরমশালাতেই। পাহাড়ী এই শহরে থেকেই ছুটি উপভোগ করছেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

ICC World Cup 2023

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অনবদ্য ইনিংস খেলেছেন কোহলি। ম্যাচের পরই দিনই ধরমশালার প্রাকৃতিক পরিবেশের ভূয়সী প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন বিরাট। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবিতে দেখা গেল কোহলিকে। ধরমশা‌লার একটি আশ্রমে গিয়েছেন বিরাট। চিন্ময় তপবন আশ্রমে পরিদর্শনে যান কোহ‌লি। এরআগে হিমাচলের পাহাড়ী শহরের ভক্তদের সঙ্গেও দেখা য়ায় কোহলিকে।


বিশ্বকাপে যে দলই এই মাঠে খেলতে আসছে তারাই ধরমশালার প্রাকৃতিক সুন্দর্যে মোহিত হয়ে যাচ্ছে। বিদেশি দলের একাধিক ক্রিকেটার হিমাচলপ্রদেশের এই শহরের প্রাকৃতিক সুন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন। ব্যতিক্রম নয় নিউজিল্যান্ড দলও।আগামী ২৮ অক্টোবর ধরমশালার এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড দল। তার আগে সুন্দর এই পাহাড়ী শহরে ঘুরতে বেরিয়ে পড়ল কিউয়ি ব্রিগেডের সদস্যরা।


মঙ্গলবার তিব্বতী ধর্মগুরু দলাই লামার আশ্রমে যান নিউজিল্যান্ড ক্রিকেটাররা। কেন উইলিয়ামসনরা অনেকেই স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ধরমশালাতে রয়েছে দলাই লামার আশ্রম। সেখানেই তিব্বতী ধর্মগুরুর সঙ্গে সাক্ষাত করেন নিউজিল্যান্ড দলের ক্রিকেটারররা।


চলতি ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষস্থান ফিরে পেয়েছে মেন ইন ব্লু। নিউজিল্যান্ড ৪ ম্যাচ জেতার পর এই বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেল।এই ম্যাচ হেরে বিশ্বকাপে শীর্ষস্থান খোঁয়াল কিউয়িরা। নিউজিল্যান্ডের সামনে এরপর কঠিন ম্যাচ অপেক্ষা করছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+