ICC World Cup 2023:টি২০-র দাপটের মাঝেও উজ্জ্বল ওডিআই, ৫২ বছরের ইতিহাসে অনন্য রেকর্ড আফগান-দঃ আফ্রিকা ম্যাচে
শেষ পর্বে বিশ্বকাপের গ্রুপ লিগের লড়াই। রবিবার ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়েই শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা। এরইমধ্যে একাধিক রেকর্ড হয়েছে চলতি একদিনের বিশ্বকাপে। ব্যক্তিগত থেকে দলগত, রেকর্ড, মাইলস্টোনের সংখ্যা বিশ্বকাপে নেহাত কম নয়। শুক্রবার দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচে সৃষ্টি হল আরও একটি রেকর্ড।একদিনের ক্রিকেটে ৫২ বছরের ইতিহাসে এমন রেকর্ড হয়নি।
শুক্রবার গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল আফাগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে এমন একটি রেকর্ড হল যা একদিনের ক্রিকেটে ৫২ বছরের ইতিহাসে হয়নি। চলতি বছের ২০০তম একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। এরআগে এক বছরে এত সংখ্যক একদিনের ম্যাচে কখনও হয়নি। চলতি বছরে ২০০টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হল শুক্রবার পর্যন্ত।

এরআগে একবছরে সর্বোচ্চ ১৯১টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।২০০৭ সালে। গত এক দশকের বেশি সময় ধরে এটাই ছিল এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক হওয়া একদিনের ম্যাচ। তবে চলতি বছরে সেই রেকর্ড ভেঙে গেল। চলতি বছরে সর্বাধিক একদিনের ম্যাচ খেলার নিরিখে ১ নম্বরে আছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের দলটি খেলেছে ৩১টি ম্যাচ। দ্বিতীয়স্থানে যৌথভাবে আছে ভারত ও নিউজিল্যান্ড। এই দুই দল এখনও পর্যন্ত খেলেছে ২৯টি করে ম্যাচ।
এরআগে ২০০৭ সালে হয়েছিল ১৯১টি ম্যাচ, ২০২২ সালে হয়েছিল ১৬১টি ম্যাচ, ২০০৬ সালে হয়েছিল ১৬০টি ম্যাচ, ১৯৯৯ সালে হয়েছিল ১৫৪টি ম্যাচ। তবে টি২০-র দাপট শুরু হওয়ার পর এই প্রথমবার রেকর্ড পরিমাণ ম্যাচ হল।
শুক্রবার প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে লড়াইয়ের পর হেরেছে আফগানিস্তান দল। প্রথমে ব্যাট করে আফগান দল নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান করে। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন আজমতুল্লাহ ওমরজাই। দক্ষিণ আফ্রিকার হয়ে চার উইকেট নেন জেরাল্ড কোয়েটজি। দুটি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি ও কেশব মহারাজ।
জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৭.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৪৭ রান করে এবং ম্যাচটি জিতে নেয়।দক্ষিণ আফ্রিকার হয়ে, ডুসেন ৯৫ বলে ৭৬ রান করার পর অপরাজিত থাকেন। ৩৭ বলে অপরাজিত ৩৯ রান করেন ফেহলুকওয়ায়ো। ৪১ রানের অবদান কুইন্টন ডি ককের।
এই ম্যাচে নামার আগেই সেমিফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা দল। তবে শেষ ম্যাচে জয়ের আগে ভারতের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয়।
-
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications