ICC World Cup 2023: ভারতীয় দলে বদল চান বীরু, দিল্লিতে পছন্দের একাদশে রাখছেন না প্রাক্তন সতীর্থকে
ICC World Cup 2023: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-আফগানিস্তান। রোহিত শর্মারা ফেভারিট হিসেবেই নামবেন জয়ের ধারা অব্যাহত রাখতে।
আফগানিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পরাস্ত হয়েছিল। রশিদ খানরা চমক দিয়ে জয় পেতে মুখিয়ে। বিরাট কোহলি নিজের শহরে এই ম্যাচ খেলতে নামবেন। ঘরের মাঠের কন্ডিশনের সঙ্গে পরিচিত নজফগড়ের নবাব বীরেন্দ্র শেহওয়াগ দিলেন মূল্যবান পরামর্শ।

I ICC ICC Cricket World Cup: গুচকে টপকে ব্রিটিশ ক্রিকেটে রানের শীর্ষে, রেকর্ডবুকে নাম লেখালেন রুটআজ বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন সারবে ভারত। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, প্রতিটি মাঠেই আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকবে। ফলে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই একাদশে দু-একটি পরিবর্তন তাঁরা করবেন। চিপকে ভারত নেমেছিল তিন স্পিনারে। তবে কাল বোলিং বিভাগে রদবদলের সম্ভাবনা।
দিল্লিতে দক্ষিণ-আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সাড়ে সাতশোর কাছাকাছি রান উঠেছিল। কালকের ম্যাচও হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা। দিল্লি থেকে ভারতীয় দলে সুযোগ পেয়ে তারকা হয়ে ওঠা বীরেন্দ্র শেহওয়াগ আফগানিস্তান ম্যাচে ভারতের একাদশে দেখতে চান না ২০১১-র বিশ্বকাপজয়ী দলে তাঁর সতীর্থকে।

শেহওয়াগ ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার ধারণা রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্রাম দেওয়া হবে। মহম্মদ শামি দারুণ ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন। দিল্লির উইকেট আলাদা প্রকৃতির। মাঠও ছোটও। অশ্বিনের বয়সের কথাও মাথায় রাখতে হবে। ফলে তাঁকে বড় ম্যাচের জন্য প্রস্তুত রাখা উচিত।
অশ্বিন প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন নিজের শহরে। চিপকের পরিচিত পরিবেশকে কাজে লাগিয়ে তিনি ১০ ওভারে ৩৪ রান খরচ করে একটি উইকেট নেন। ভারতের ব্যাটিং লাইন আপে শ্রেয়স আইয়ারের জায়গায় কাল সূর্যকুমার যাদবকে খেলানো হয় কিনা সেটাও দেখার। রোহিত শর্মা, ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার শূন্য ফেরায় ভারত ৩ উইকেট হারিয়েছিল ২ রানের মধ্যে।












Click it and Unblock the Notifications