ICC World Cup 2023: গুচকে টপকে ব্রিটিশ ক্রিকেটে রানের শীর্ষে, রেকর্ডবুকে নাম লেখালেন রুট
শুরু হয়ে গিয়েছে একদিনের বিশ্বকাপ। আইসিসির এই মানেই শুধু ব্যাট বলের লড়াই বা জয়-পরাজয় নয়। যে কোনও বড় টুর্নামেন্টের সঙ্গে সর্বতভাবে জড়িয়ে থাকে রেকর্ড এবং পরিসংখ্যান।আর বিশ্বকাপ মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। পুরানোদের রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নাম লেখান নতুনরা। মঙ্গলবার ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ঢুকে পড়লেন জো রুট।
ধরমশালায় টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। এই ম্যাচে শতরান করেন মালান। ব্রিটিশ এই ব্যাটসম্যান ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট তিন নম্বরে নেমেছিলেন। ৬৮ বলে ৮২ রান করেন জো রুট। মেরেছেন ৮টি চার ও ১টি ছয়। শতরান করতে না পারলেও রেকর্ড বুকে নাম কিন্তু তুললেন রুট।

এতদিন সর্বাধিক রান ছিল প্রাক্তন তারকা গ্রাহাম গুচের দখলে। এ বার সেই রেকর্ড ভেঙে দিলেন জো রুট। বাংলাদেশের বিরুদ্ধে ৮২ রান করে কিংবদন্তিকে টপকে গেলেন রুট। বিশ্বকাপে ২১ ম্যাচে ৮৯৭ রান করেছিলেন গুচ। মঙ্গলবারের ম্যাচের পর ১৯ ম্যাচে ১৮ ইনিংসে রুটের নামের ৯১৭ রান। তিনি ঐতিহ্যমণ্ডিত ব্রিটিশ ক্রিকেটে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক।
ইয়ান বেল (৭১৮) বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। যেখানে অ্যালান লাম্ব করেছেন ৬৫৬ রান , আছেন চতুর্থ স্থানে, গ্রায়েম হিক (৬৩৫) এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। এই নিয়ে জো রুটের তৃতীয়বার বিশ্বকাপে অংশ নিলেন।

এরআগে ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপও খেলেছিলেন। ২০১৯ সালে, জো রুট বিশ্ব চ্যাম্পিয়ন দলের অংশ ছিলেন। বিশ্বকাপে জো রুটের নামেও রয়েছে ৩টি সেঞ্চুরি। এই নিয়ে অষ্টম বার ওডিআই বিশ্বকাপে হাফসেঞ্চুরির বেশি রান করলেন রুট।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications