ICC World Cup 2023: ভারত-পাক ম্যাচে রেলের বিশেষ উদ্যোগ, খেলা শুরুর আগেই আহমেদাবাদে পৌঁছে দেবে বন্দে ভারত
আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারত পাকিস্তান মেগা ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। এই ম্যাচই বিশ্বকাপের আর্কষণের কেন্দ্রবিন্দুতে। সেই ম্যাচ ঘিরে উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে হোটেল ভাড়া থেকে বিমান মাশুল সবকিছুতেই গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা। এবার মুশকিল আসান হয়ে মাঠে নামল ভারতীয় রেল।
ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ বা আইপিএলের খেলা হলে যে কোনও শহরেই অতিরিক্ত ট্রেন এবং মেট্রো চলে। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ, তাও আবার বিশ্বকাপের মতো টুর্নামেন্টে। ভাররতীয় রেলও এই উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিল। সাধারণ ট্রেন বা এক্সপ্রেস ট্রেন নয় ভারত পাক ম্যাচের জন্য বিশেষ বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র থেকে সমর্থকদের সহজেই গুজরাতে আনার জন্য বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে। সবরমতি এবং আহমেদাবাদ উভয় স্টেশনেই এই ট্রেন থামবে। সবরমতি এবং আহমেদাবাদ উভয়ই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কাছাকাছি দূরত্বে রয়েছে। তবে ট্রেনগুলির সময়সূচি দ্রুত ঘোষণা করা হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্রেনে সফরকারীদের মনোরঞ্জনের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। ওই দিন সফরকারীদের জন্য ট্রেনে বিশেষ বিশেষ দেশাত্মবোধক গানও চালানোর ব্যবস্থা থাকবে বলে খবর। এছাড়া ট্রেনে ভারত-পাকিস্তান ম্যাচের বিশেষ মুহূর্তও দেখানো ব্যবস্থা।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগে দুটি ম্যাচ বিশ্বকাপের খেলা হয়ে যাবে ভারতের। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications