ICC World Cup 2023: ভারত-পাক নয়, সৌরভের কাছে গুণগত মানে এগিয়ে বিশ্বকাপের কোন ম্যাচ?
সূচি ঘোষণা হয়ে গিয়েছে। বিশ্বকাপের মূল ফোকাসে ভারত পাক ম্যাচ। ১৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে আমেদাবাদের খেলবে পাকিস্তান। কিন্তু মহারাজের ভাবনা একটু অন্যরকম। বাবর বিরাটদের লড়াইয়ের থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় এগিয়ে রাখছেন ভারত অস্ট্রেলিয়া ম্যাচকেই।
স্টার স্পোর্টসের একটি শো-তে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, , ' ভারত-পাকিস্তান সমর্থকদের মধ্যে প্রচুর উন্মাদনা চোখে পড়ে। তবে সত্যি বলতে বহুদিন ধরে ম্যাচগুলিতে কিন্তু ততটা ল়ড়াই চোখে পড়েনি। আইসিসির টুর্নামেন্টে ভারত দাপটের সঙ্গেই একের পর এক ম্যাচ জিতেছে। দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেই সম্ভবত প্রথমবার পাকিস্তান ভারতকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। আমার মতে ভারত ওই টুর্নামেন্টে ভাল খেলতে পারেনি।'

এবারে গ্রুপ পর্বে কোনও ম্যাচ সব থেকে হাইভোল্টেজ হতে পারে? সৌরভের কথায়, !ভারত পাক ম্যাচের সেই তুলনায় ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচগুলির গুণগত মান কিন্তু অনেকটাই বেশি ভাল হয়।'
তবে বর্তমান বাবর আজমদের পাকিস্তান দল যে ভাল, সেকথাও মেনে নিচ্ছেন দাদা। তাই আসন্ন একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ভাল লড়াই দেখা যেতেই পারে বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক ।












Click it and Unblock the Notifications