ICC World Cup 2023: ১ বলে ১৩ রান! অসম্ভবকে সম্ভব করলেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান। কিন্তু কীভাবে?
ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপ মানেই শুধু ব্যাট বলের লড়াই বা জয়-পরাজয় নয়। যে কোনও বড় টুর্নামেন্টের সঙ্গে সর্বতভাবে জড়িয়ে থাকে রেকর্ড এবং পরিসংখ্যান। আবার অবাক করা কিছু ঘটনা ঘটে, যা সাধারণ বিচার বুদ্ধিতে অসম্ভব বলেই মনে হয়। কিন্তু বিশ্বকাপ বলে কথা, সেখানে চমক থাকবে না তা আবার হয় নাকি।
সোমবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। এই ম্যাচে ৯৯ রানে জয় তুলে নেয় কিউয়িরা। বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে ৫৯ রানে ৫ উইকেট নিলেন স্যান্টনার। ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন স্যান্টনার।

নেদারল্যান্ডসের শেষ ওভার বল করতে আসেন বাস ডি লিডি। নিউজিল্যান্ড ব্যাটিং ইনিংসের শেষ বলে ছক্কা মারেন স্যান্টনার। আম্পায়ার সেই ডেলিভারিকে নো বল দেন। ফ্রি হিট পায় নিউজিল্যান্ড। সেই বলটিও ফুলটস দেন ডাচ পেসার। কিউয়ি ব্যাটসম্যান সেই ফুলটসও গ্যালারিতে পাঠিয়েদেন। ফলে এক বলে ১৩ রান নেন স্যান্টনার।
— Cricket Videos Only (@cricketvideos23) October 9, 2023
নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান তুলল নিউজিল্যান্ড।নিউজিল্যান্ডের হয়ে তিন ব্যাটসম্যান অর্ধশতরান করলেন। ইয়ং ৭০, রাচিন ৫১, ল্যাথাম ৫৩ রান করেন। শেষ দি্কে নেমে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন মিচেল স্যান্টনার। তাঁর ১৭ বলে ৩৬ রানের ইনিংসের সৌজন্যে ৩০০ রানের গণ্ডি পার করতে সচেষ্ট হয় কিউয়িরা।

তবে চর্চায় উঠে এসেছে স্যান্টনার ১ বলে ১৩ রান করার কীর্তি। শুধু ব্যাট হাতেই নয় বোলিংয়েও কার্যকরী ভূমিকা নেন এই কিউয়ি ক্রিকেটার। নিউজিল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে স্যান্টনার পাঁচটি উইকেট নিলেন বিশ্বকাপে।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে এখন নিউজিল্যান্ড। ইংরেজ বধ করার পর দ্বিতীয় ম্যাচে ডাচদের বিরুদ্ধে বড় রানে জয় তুলল কিউয়িরা। গতবারের রানার্স আপরা এবার কিন্তু শুরু থেকেই চমক দেখাচ্ছেন।












Click it and Unblock the Notifications