ICC CWC 2023: 'টাইমড আউট' আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম, তবে ওডিআই সাক্ষী অদ্ভুত নানা আউটের
ICC CWC 2023: বিশ্বকাপ তথা আন্তর্জাতিক ক্রিকেটের আসর আজ সাক্ষী থাকল প্রথম কোনও ব্যাটারের টাইমড আউট হওয়ার। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের আবেদনে সাড়া দেন আম্পায়াররা।
যার জেরে কোনও বল না খেলেই হেলমেট বিপত্তির জেরে টাইমড আউট হন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এই ঘটনা ম্য়াচের মেজাজ চড়িয়ে দেয়। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন হলেও এর আগে টাইমড আউটের নজির রয়েছে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অদ্ভুত রকমের আউটের সংখ্যা বেড়ে হলো তিন। এর আগে একদিনের আন্তর্জাতিকে আজব আউটের মধ্যে দুরকম আউট দেখা গিয়েছে। একটি হ্যান্ডলড দ্য বল, অপরটি অবস্ট্রাকটিং দ্য ফিল্ড। ১৯৮৬ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহিন্দর অমরনাথ ব্যক্তিগত ১৫ রানে হ্যান্ডলড দ্য বল আউট হন।
১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডারবানে দক্ষিণ আফ্রিকার ডারিল কালিনান ব্যক্তিগত ৪৬ রানে ও ২০১৫ সালে বুলাওয়েওতে জিম্বাবোয়ের চামুনওরওয়া চিভাভা ব্যক্তিগত ১৮ রানে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যান্ডলড দ্য বল-এর কারণে আউট হয়ে সাজঘরে ফেরেন। উইকেটের দিকে ধাবমান বল হাত দিয়ে ধরলে এই ধরনের আউট হয়।
অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউটের ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। ইচ্ছা করে ফিল্ডারকে তাঁর কর্তব্য পালনে ব্যাটার বাধা দিলে এই ধরনের আউট দেওয়া হয়। ১৯৮৭ সালে করাচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের রামিজ রাজা ব্যক্তিগত ৯৯ রানে এমন আউট হয়েছিলেন। ১৯৮৯ সালে আমেদাবাদে শ্রীলঙ্কা ম্য়াচে মোহিন্দর অমরনাথ এমন আউট হন।
২০০৬ সালে পেশোয়ারে ভারতের বিরুদ্ধে ইনজামাম উল হক, ২০১৩ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের মহম্মদ হাফিজ, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের আনোয়ার আলি, ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের বেন স্টোকস, ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জেভিয়ার মার্শাল ও ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শ্রীলঙ্কার মাশতাইয়াগে দানুষ্কা গুণতিলকা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন।
ক্রিকেটে বোল্ড, ব্য়াট দিয়ে দুবার মারা, হিট উইকেট, লেগ বিফোর উইকেট, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, রান আউট, স্টাম্পড, টাইমড আউটের মতো আউট দেওয়ার বৈধ নিয়ম রয়েছে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট











Click it and Unblock the Notifications