ICC World Cup 2023: শুধু পাণ্ডিয়া নন, চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কারা? রইল সম্পূর্ণ তালিকা
ICC World Cup 2023: বিশ্বকাপ মানে শুধু স্বপ্নপূরণের মঞ্চ নয়, স্বপ্নভঙ্গের বেদনাও। অনেকেই হন নায়ক, অনেকেই হন ভিলেন। আবার ট্র্যাজিক নায়ক হিসেবেও থেকে যান কয়েকজন। চোট খেলার অঙ্গ। ক্রীড়াবিদদের জীবনের সঙ্গে সর্বতভাবে জড়িয়ে থাকে এই শব্দটি। কিন্তু চোটের কারণে বিশ্বকাপের মতো বড় মঞ্চ থেকে ছিটকে যাওয়াটা মনে হয় সবথেকে বড় বেদনার।
প্রতিবারই বিশ্বকাপের আগে বা টুর্নামেন্টে চলাকালীন ছিটকে যান বিভিন্ন দলের একাধিক ক্রিকেটার। ব্যতিক্রম হয়নি ২০২৩ সালের আইসিসির একদিনের বিশ্বকাপে। শনিবার সরকারিভাবে ঘোষিত হয়েছে পাণ্ডিয়ার বিশ্বকাপ অভিযান সমাপ্তির সংবাদ। কিন্তু শুধু কী পাণ্ডিয়া। এই তালিকায় রয়েছেন কারা? সেই তালিকায় তুলে ধরা হল এই প্রতিবেদনে।

তালিকায় দ্বিতীয় নাম ভারতের অক্ষর প্যাটেল। বিশ্বকাপের দলে ছিলেন এই অল রাউন্ডার। কিন্তু এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে হাতে চোট পান, এরপর এশিয়া কাপ ফাইনাল এমনকি বিশ্বকাপ থেকেও ছিটকে যান অক্ষর। তাঁর পরিবর্ত হিসেবে দলে যোগ দেন রবিচন্দ্রন অশ্বিন।
বিশ্বকাপ অভিযান শুরুর পরেই চোটের সমস্যায় পড়ে শ্রীলঙ্কা দল। গত ১০ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সময় ডান উরুতে চোট পান দাশুন শানাকা। তাঁর পেশির চোট সারতে অন্তত তিন সপ্তাহ সময় লাগত। সেই কারণেই তড়িঘড়ি শানাকার পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।শানাকার বদলি হিসেবে শ্রীলঙ্কার স্কোয়াডে যোগ দেন চামিকা করুণারত্নে।
এরআগে টুর্নামেন্ট শুরুর আগে ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কার আরও এক ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোটের কারণে খেলা এশিয়া কাপে অংশ নেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। মনে করা হয়েছিল সুস্থ হয়ে বিশ্বকাপে দলের সঙ্গে যোগ দেবেন শ্রীলঙ্কান এই ক্রিকেটার। কিন্তু ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন হাসারাঙ্গা। ফলে নির্বাচকদের ভাবনায় থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে জায়গা পাননি হাসারাঙ্গা।
আর শনিবার সর্বশেষ চোট পেয়ে ছিটকে যাওয়ার তালিকায় যুক্ত হলেন হার্দিক পাণ্ডিয়া। বাংলাদেশ ম্যাচে পাওয়া চোটই পাণ্ডিয়ার বিশ্বকাপ অভিযানকে মাঝপথেই সমাপ্ত করে দিল।












Click it and Unblock the Notifications