ICC World Cup 2023: বিশ্বকাপে প্রথম লক্ষ্য পূরণ করে তৃপ্ত রোহিত, ওজন নিয়ে চিন্তিত শুভমান

ICC World Cup 2023: বিশ্বকাপে সাতে সাত করে সরকারিভাবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। বিশ্বকাপের ইতিহাসে রানের নিরিখে দ্বিতীয় সর্বাধিক ব্যবধানে জয় ছিনিয়ে আটে আট করার লক্ষ্য নিয়ে কাল শহরে পা রাখবে ভারত।

অধিনায়ক হিসেবে নিজের শহরে প্রথমবার বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে ৩০২ রানে জয়। বিশ্বকাপে প্রথম লক্ষ্য পূরণ হওয়ায় তৃপ্ত অধিনায়ক রোহিত শর্মা।

ICC World Cup 2023: বিশ্বকাপে প্রথম লক্ষ্য পূরণ করে তৃপ্ত রোহিত

রোহিত আজ ব্যাট হাতে ৪ রানের বেশি করতে পারেননি। ম্যাচের পর বলেন, চেন্নাইয়ে যখন প্রথম ম্যাচ খেলি তার আগেই ঠিক করেছিলাম প্রথম লক্ষ্য। সেমিফাইনালে ওঠার ফলে সেই লক্ষ্যপূরণ হওয়ায় ভালো লাগছে। সাতটি ম্যাচেই দারুণ জয় নিশ্চিত করা গিয়েছে ক্রিকেটাররা পরিশ্রম করে, সকলে মিলে নিজেদের উজাড় করে দেওয়াতেই।

রোহিত বলেন, প্রথমে ব্যাট করে বড় স্কোর খাড়া করার চ্যালেঞ্জ ছিল। আমাদের ব্যাটাররা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন দক্ষতার সঙ্গেই। শ্রেয়স আইয়ার আজ ছন্দ ফিরে পেয়েছেন। রোহিতের কথায়, শ্রেয়সকে আমি চিনি। খুব কঠোর মানসিকতার একজন। তিনি যার জন্য পরিচিত সেভাবেই বোলারদের, প্রতিপক্ষকে মোকাবিলা করেছেন। আজ বুঝিয়ে দিয়েছেন তিনি কী করতে পারেন।

৩৫৭ রান স্কোরবোর্ডে তোলার পর প্রতিপক্ষকে ৫৫ রানে বেঁধে ফেলায় সিমারদের প্রশংসা করছেন হিটম্যান। তিনি বলেন, সিরাজ কোয়ালিটি বোলার। তিনি এমন বোলিং করলে ফারাক গড়ে দিতে পারেন। ইংল্যান্ড ম্য়াচের পর আজকের ম্যাচে সিমাররাও দেখিয়েছেন তাঁদের দক্ষতা। কন্ডিশনের ফায়দা তুলে তাঁরা বিপজ্জনক হয়ে উঠতে পারেন।

রোহিত যেখানে ফিল্ডিং করেন সেখান থেকে ডিআরএস নেওয়া উচিত, নাকি উচিত নয় তা বোঝা যায় না। ফলে তিনি অনেকাংশে নির্ভর করেন বোলারদের উপর। উইকেটকিপার লোকেশ রাহুলের মতামতকেও তিনি যে এ ক্ষেত্রে গুরুত্ব দেন, সেটাও জানালেন ম্যাচের পর। ইডেন ম্যাচ নিয়ে বললেন, দক্ষিণ আফ্রিকা ভালো ক্রিকেট খেলছে। ভালো ম্যাচই হবে।

আজকের ম্য়াচের পর ভক্তদের সেলফি তোলার আবদার মেটালেন রোহিত। এক ভক্তকে নিজের জুতোও উপহার দেন ভারত অধিনায়ক।

এদিকে, শুভমান গিল আজ ৯২ রান করে আউট হয়েছেন। তবে ম্যাচের পর তিনি জানালেন ডেঙ্গির প্রভাব এখনও পুরোপুরিভাবে কাটিয়ে উঠতে পারেননি। গিল বলেন, এখনও পুরো ফিটনেস লেভেলে পৌঁছয়নি। ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর ৫-৬ কেজি ওজন কমে গিয়েছিল। কিছুটা বাড়লেও এখনও স্বাভাবিকের চেয়ে চার কেজি ওজন কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+