Ind vs Aus In CWC Final 2023: ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল কি ফিক্সড? আইসিসির টুইটে নয়া বিতর্ক

Ind vs Aus In CWC Final 2023: চলতি বিশ্বকাপে পিচ বিতর্কের পরে এবার নয়া বিতর্ক। কাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালটি কি ফিক্সড? সন্দেহ ক্রিকেটপ্রেমীদের একাংশের মধ্যে।

আইসিসির ভাইরাল টুইটেই রয়েছে বিতর্কের ইন্ধন। দুটি ছবি, সেই সঙ্গে রি-ম্যাচ কথাতেই বিতর্কের সূত্রপাত।

Ind vs Aus In CWC Final 2023: ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল কি ফিক্সড?

গুজরাতের গান্ধীনগরের কাছে ঐতিহাসিক স্থান আদালাজ স্টেপওয়েলে হাজির হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সেই ছবি ও ভিডিও আইসিসির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে দেওয়া হয়েছে। প্রথামাফিকই ফাইনালের আগে এই ফোটোশ্যুটে হাজির ছিলেন দুই অধিনায়ক।

একদিনের আন্তর্জাতিক, বিশ্বকাপ-সহ বিভিন্ন আইসিসি ইভেন্টে দ্বৈরথের ফলাফলে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। রোহিত শর্মার দল যদিও টানা ১০টি ম্যাচে জিতেছে। অস্ট্রেলিয়া প্রথম ২টি ম্যাচ হেরেছিল, তার মধ্যে একটি ভারতের বিরুদ্ধে। যদিও তারপর প্যাট কামিন্সরা টানা আট ম্যাচে অপরাজেয়।

চলতি বছর আইসিসি ইভেন্টে দ্বিতীয়বার ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ হচ্ছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব ভারতকে হারিয়েই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। ওডিআইয়ে শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে ভারত এগিয়ে ৩-২ ব্যবধানে। বিশ্বকাপ শুরুর আগে ভারতের মাটিতে ওডিআই সিরিজ ১-২ ব্যবধানে হারে অজিরা। জিতেছিল সিরিজের শেষ ম্যাচ।

সেপ্টেম্বরে হওয়া ওই সিরিজের আগে মার্চেও এ দেশে ওডিআই সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে অবশ্য জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া। ফলে কালকের ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই-ই অপেক্ষা তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়া ৬ বার ও ভারত ৩ বার বিশ্বকাপ খেতাব জেতার লক্ষ্যে নামবে।

তার আগে আজ বিকেলে আইসিসির তরফে টুইট করা হয়েছে। যাতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগের ফোটোশ্যুট ও আজকের ফোটোশ্যুটের দুটি ছবি পোস্ট করা হয়েছে। ট্রফির যেদিকে আগেও দাঁড়িয়েছিলেন রোহিত, এবারও রয়েছেন সেদিকেই। টুইটের ক্যাপশনে লেখা "It's time for a re-match"।

এই টুইট নিয়েই বিতর্কের শুরু। কেন না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজিরা জিতেছিল। রি-ম্যাচ লেখা রয়েছে, তার অর্থ কি ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ফিক্সড? তবে কি এবারও জিতবে অজিরাই। তেমনই চিত্রনাট্য কি তৈরি? যদিও ক্রিকেটপ্রেমীদের অপর অংশের কোনও সংশয় নেই। তাঁদের মতে, যেহেতু আইসিসি ইভেন্টের ফাইনালের ফের ভারত বনাম অস্ট্রেলিয়া, রি-ম্যাচ লিখে সেটাই বোঝানো হয়েছে।

তবে যা পরিস্থিতি, তাতে ভারত জিতলে স্বস্তি। সেক্ষেত্রে দ্বিতীয় অংশের বক্তব্য মিলবে। কিন্তু অস্ট্রেলিয়া জয়লাভ করলেই টুইট বিতর্ক অন্য মাত্রা পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+