Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: সূচি ঘোষণার পরেই বেড়েছে অগ্রিম বুকিং, আহমেদাবাদে একরাতে হোটেলের দাম শুনলে চমকে যাবেন

১২ বছর পর ভারতের মাটিতে বসছে একদিনের বিশ্বকাপের আসর। দেশের ১০টি শহরে হবে বিশ্বকাপের ১০টি ম্যাচ। কিন্তু হাইভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ সহ উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদে। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হয়ে যাবে একদিনের বিশ্বকাপ। প্রথম ম্যাচ হবে গতবারের দুই ফাইনালিস্টের মধ্যেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামেই।

বিশ্বকাপের সূচি ঘোষণার পরই এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে আহমেদাবাদের হোটেলের দাম। বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচের সময়ে হোটেলের বুকিংয়ে ছ্যাকা লাগতে পারে ক্রিকেটপ্রেমীদের। একটি ল্যাক্সারি হোটেলে একরাতে থাকার দাম ছুঁয়েছে ৫০ হাজারে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। বিশ্বকাপের সূচি ঘোষণার পরেই হিড়িক বেড়েছে গুজরাতের রাজধানী শহরের হোটেল বুকিংয়ের। চাহিদার সঙ্গেই পাল্লা দিয়েছে অগ্রিম বুকিংয়ের খরচও।

মোতেরা

সাধারণত যে হোটেলের একরাতের মূল্য থাকে ৬,৫০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যেই, সেই হোটেলের দামই বিশ্বকাপের সময় পৌঁছেছে ৫০ হাজারে। সূচি ঘোষণার পরেই আহমেদাবাদের হোটেল গুলিতে অগ্রিম বুকিং পর্ব শুরু হয়ে গিয়েছে। সব থেকে বেশি চাহিদা ১৪,১৫, ১৬ অক্টোবর এই তিন দিনে। অর্থ্যাত ভারত পাক মহারনের সাক্ষী থাকার জন্য ক্রিকেটপ্রেমীদের উৎসাহ কোথায় পৌঁছেছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে হোটেল বুকিং থেকেই।

ইতিমধ্যেই পাঁচতারা হোটেল গুলির ৬০ থেকে ৭০ শতাংশ ঘরই অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। আহমেদাবাদের একটি পাঁচতারা হোটেলের জেনারেল ম্যানেজার পুনিত বাইজল জানিয়েছেন, 'ভারত পাকিস্তান ম্যাচের সময় হোটেলের ৮০ শতাংশ ঘরই বুকিং হয়ে গিয়েছে। প্রথম ম্যাচের জন্য ইংল্যান্ডের ভ্রমণ সংস্থাগুলি ইতিমধ্যেই ঘর বুকিং করে নিয়েছে।'

জয়

অন্য একটি পাঁচতারা হোটেলের ম্যানেজার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে মানুষের মধ্যে। ১৩ থেকে ১৬ অক্টোবর তারিখের বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আশা করছি অন্য ম্যাচগুলির জন্যও দ্রুত হোটেল বুকিং শুরু হবে।'

ভারত

আহমেদাবাদে হবে মোট পাঁচটি ম্যাচ।৫ অক্টোবর উদ্বোদনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। ১৫ অক্টোবর মেগা ম্যাচ ভারত বনাম পাকিস্তানের মধ্যে। ৪ নভেম্বর হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। ১০ নভেম্বর মোতেরাতে হবে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচ। ১৯ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। বলাই যায় বিশ্বকাপ থেকে প্রভূত লক্ষ্মীলাভ করতে চলেছে মোদীর রাজ্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+