Ind vs Aus In CWC 2023 Final: বিশ্বকাপ ফাইনাল ঘিরে বাজির দর চড়ছে! রোহিতরা জিতলেই বিপুল লাভের হাতছানি
Ind vs Aus In CWC 2023 Final: রোহিত শর্মার হাতে কাল বিশ্বকাপ উঠলে অনেকেই লাভবান হবেন। ভারতে বেটিং বা জুয়া অবৈধ। পুলিশি অভিযান চলে, ধরাও পড়ে অনেকে। কিন্তু তাতেও বেটিং বন্ধ হয় না।
বিভিন্ন অ্যাপের মাধ্যমেও পছন্দের টিম গড়ে বা পছন্দের দলকে সাপোর্ট করেও অনেকে আজকাল লাভবান হচ্ছেন। আবার আইপিএলের সময় ক্রিকেট জুয়ায় সর্বস্ব হারানোর নজিরও কম নেই। বিশ্বকাপ ফাইনালের আগেও বেটিং চক্র সক্রিয় বলে দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

বিশাখাপত্তনমে বেটিং ট্রেন্ডেও ভারতের পাল্লাই ভারী। অস্ট্রেলিয়া আন্ডারডগ। সর্বশেষ যা তথ্য মিলেছে তাতে ভারত ও অস্ট্রেলিয়ার বেটিং ট্রেন্ডের অনুপাত ২০:৩০। অর্থাৎ ভারত যদি বিশ্বকাপ জেতে তাহলে রোহিতদের উপর ১ টাকা বাজি ধরা ব্যক্তি জিতবেন ২০ টাকা। অস্ট্রেলিয়া যদি ষষ্ঠবার বিশ্বকাপ জেতে তাহলে ১ টাকা লাগালে ৩০ টাকা মিলবে।
ভারত চলতি বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছে। ক্রিকেট জুয়ায় যাঁরা টাকা লাগান তাঁদের মধ্যে ৭০ শতাংশই ভারতের উপরই বাজি ধরেছেন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছে। তবুও রোহিতদের সাম্প্রতিক ফর্মের নিরিখে অজিদের উপর বাজি লাগানোর লোক কম বলেই জানিয়েছেন ভাইজ্যাগের এক জুয়াড়ি।
তবে ম্যাচের ফলাফলেই এখন ক্রিকেট জুয়া সীমাবদ্ধ নেই। প্রথম ও ডেথ ওভারে প্রতি বলে চলে টাকা লাগানোর খেলা। বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার-সহ ব্যাটাররা কত রান করবেন তারও বেটিং চলে। অস্ট্রেলিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। ভারতের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ডও ভালো। তাই অনেকে আন্ডারডগে আস্থা রেখে বিপুল লক্ষ্মীলাভের আশা করছেন।
তবে বেটিংয়ের এই অনুপাত আরও বাড়ার সম্ভাবনাও থাকছে। যা পরিস্থিতি, তাতে ভারত হারলে অনেকে অপ্রত্যাশিত লাভ করে বেরিয়ে যাবেন। অনলাইনের পাশাপাশি অফলাইন বেটিংও চলছে। বেটিংয়ের টাকা অনলাইনে বা নগদে দেওয়া যাবে। অবৈধ ক্রিকেট জুয়া ঠেকাতে কোমর বাঁধছে পুলিশও।
মহাদেব খিলাড়ি অ্যাপের মাধ্যমে ম্যাচ ফিক্সিং সিন্ডিকেট মহাদেব অ্যাপ বেটিং চক্রের সৌরভ চন্দ্রকর ও রবি উপ্পলের চালানোর কথা জানতে পেরেছে ইডি। যে সব দেশে বেটিং বৈধ তেমন অনলাইন অ্যাপও রয়েছে। সবমিলিয়ে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল নিয়ে কয়েক হাজার কোটি টাকার বেটিং চলতে পারে বলে জানা যাচ্ছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications