ICC CWC 2023: বিরাট কোহলিকে টপকে গেলেন ডেভিড ওয়ার্নার! বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নয়া নজির অস্ট্রেলিয়ার

ICC CWC 2023: বিশ্বকাপে বিরাট কোহলিকে পিছনে ফেলে দিলেন ডেভিড ওয়ার্নার। আজ ধরমশালায় অস্ট্রেলিয়ার ওপেনার ৮১ রানের ইনিংস খেলেছেন। তার সুবাদে বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় উত্তরণ ওয়ার্নারের।

ওয়ার্নার এদিন পিছনে ফেলে দিলেন বিরাট কোহলিকে। বিশ্বকাপ কেরিয়ারে সবচেয়ে বেশি রান করার নিরিখে তিনি আপাতত চতুর্থ স্থানে।

ICC CWC 2023: বিরাট কোহলিকে টপকে গেলেন ডেভিড ওয়ার্নার!

আজ ওয়ার্নার পাঁচটি চার ও ছটি ছয়ের সাহায্যে ৬৫ বলে ৮১ রান করেন। চলতি বিশ্বকাপে শতরানের হ্যাটট্রিক করতে না পারলেও তিনি যে নজির গড়লেন তা কম কথা নয়। ভারতের বিরুদ্ধে ৪১, দক্ষিণ আফ্রিকা ম্যাচে ১৩ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১ রান করেন ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে ১৬৩ ও নেদারল্যান্ডস ম্যাচে খেলেন ১০৪ রানের ইনিংস।

চলতি বিশ্বকাপে দ্বিতীয় ব্যাটার হিসেবে চারশো রানের মাইলস্টোন পেরিয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। ৬ ম্যাচে ৪৩১ রান রয়েছে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি ককের, তিনটি শতরান হাঁকিয়েছেন। ওয়ার্নার রয়েছেন ডি ককের পরেই, ৬ ম্যাচে ৪১৩ রান করেছেন, ২টি শতরান ও একটি অর্ধশতরানের সৌজন্যে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান রয়েছে সচিন তেন্ডুলকরের। ৪৫ ম্যাচে ৪৪ ইনিংসে ২২৭৮ রান করেছেন, ৬টি শতরান ও ১৫টি হাফ সেঞ্চুরির দৌলতে। রিকি পন্টিং ৪৬ ম্যাচে ৪২ ইনিংসে ১৭৪৩ রান করেছেন, পাঁচটি শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কুমার সঙ্গকারা, ৩৭ ম্যাচে ৩৫ ইনিংসে পাঁচটি শতরান ও সাতটি হাফ সেঞ্চুরি-সহ ১৫৩২ রান।

ICC CWC 2023: বিরাট কোহলিকে টপকে গেলেন ডেভিড ওয়ার্নার!

সঙ্গকারার পর চতুর্থ স্থানে উঠে এলেন ওয়ার্নার। তিনি এবার নিয়ে তিনটি বিশ্বকাপ খেলছেন। ২৪ ম্যাচে ওয়ার্নারের মোট রান ১৪০৫, ৬টি শতরান ও চারটি অর্ধশতরান রয়েছে। বিরাট কোহলি এই নিয়ে চতুর্থ বিশ্বকাপ খেলছেন। বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় কোহলি আছেন পাঁচে। ৩১ ম্যাচে ৩১ ইনিংসে তিনি ১৩৮৪ রান করেছেন। তিনটি শতরান ও ৯টি অর্ধশতরানের দৌলতে।

অস্ট্রেলিয়া আজ একদিনের আন্তর্জাতিকে প্রথমে ব্যাট করে তোলা রানের নিরিখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক স্কোর খাড়া করেছে। এর আগে, ২০০৭ সালে অজিরা তুলেছিল ৬ উইকেটে ৩৪৮। অস্ট্রেলিয়ার অপর ওপেনার ট্রাভিস হেড ৬৭ বলে ১০৯ রান করেন। ৮ বলের মধ্যে শেষ চার উইকেট হারানোয় অজিরা থামে ৪৯.২ ওভারে ৩৮৮ রানে। ৪৯তম ওভারে তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট। সে কারণেই অস্ট্রেলিয়ার রান চারশো ছোঁয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+