ICC World Cup 2023: বিশ্বকাপের মধ্যেই চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন পর্ব, টিকিট পাওয়ার লড়াইয়ে কারা?

ICC World Cup 2023: বিশ্বকাপের সঙ্গে সমান্তরালভাবে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনপর্বের লড়াই। পয়েন্ট টেবলের উপরের দিকে দলগুলির মধ্যে চলছে কাপ জয়ের প্রতিযোগিতা। মাঝের দলগুলি সেমির জন্য লড়ছে, আর নীচের স্থানে দলগুলি ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অঙ্ক কষছে। এই তালিকায় আছে ‌ইংল্যান্ড , বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস। এই চারদলের কাছে বিশ্বকাপের আশা শেষ হয়ে গিয়েছে, কিন্ত টিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা।

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আলাদা করে কোনও যোগ্যতা অর্জ‌ন পর্ব হবে না। বিশ্বকাপ থেকে সরাসরি চূড়ান্ত হয়ে যাবে কারা পরবর্তী আইসিসির মেগা একদিনের টুর্নামেন্টে অংশ নেবে।বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় থাকা প্রথম সাতটি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে, সেইসঙ্গে থাকবে আয়োজক পাকিস্তানও। এই আট দলকে নিয়ে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে।

ICC World Cup 2023

বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে সেমির পথে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ডও। এখনও পর্যন্ত ৫ এবং ছয় নম্বরে আছে পাকিস্তান আফগানিস্তান। নিয়ম অনুসারে পাকিস্তান আয়োজক হিসাবে খেলবে ফলে। এখনও দুটি স্থান ফাঁকা আছে চ্যাম্পিয়ন্স ট্রফির।

দুটি স্থানের জন্য লড়াইয়ে ইংল্যান্ড , বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস। বর্তমানে সাত নম্বরে আছে ইংল্যান্ড। শনিবার তাদের শেষ ম্যাচ পাকিস্তানেপ বিরুদ্ধে। এই ম্যাচ শুধু জিতলেই হবে না একইসঙ্গে ইংল্যান্ডকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-নেদারল্যান্ডসের দিকে। এই দুই দল শেষ ম্যাচে হারলে সুযোগ থাকবে ব্রিটিশদের মিনি বিশ্বকাপের টিকিট পাওয়ার। নাহলে রান রেটের কঠিন অঙ্কে পড়তে হবে।

এখনও পর্যন্ত বিশ্বকাপে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে বাংলাদেশ, টাইগারদেৱ শেষ ম্যাচে পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে শুধু জিতলেই হবে না একইসঙ্গে বড় ব্যবধানে জিততে হবে। যাতে নেদারল্যান্ডস শেষ ম্যাচে জিতলে তাঁরা রান রেটে এগিয়ে থাকতে পারে।ফলে কঠিন অঙ্কে এখন শাকিবদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা।

শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযা‌ন ইতিমধ্যেই সমাপ্ত। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে দ্বীপরাষ্ট্রের দলটি। ফলে তাদের কিছু করার নেই। যদিও বাংলাদেশ এবং নেদারল্যান্ডস শেষ ম্যাচে বড় ব্যবধানে হারে তবেই সুযোগ আসতে পারে শ্রীলঙ্কার সামনে। ডাচরা রয়েছে শেষ স্থানে। রবিবার তাদের শেষ ম্যাচ ভারতের বিরুদ্ধে। এই ম্যাচে শুধু জিতলেই হবে না তা হতে হবে বড় ব্যবধানে। সেইসঙ্গে বাংলাদেশকে হারতে হবে বড় ব্যবধানে। তবেই সুযোগ আসতে পারে তাদের সামনে।

বিশ্বকাপের পর আরও একটি আইসিসির মেগা ইভেন্টের আসর বসবে এশিয়াতেই।আয়োজক হিসেবে সরকারিভাবে নাম রয়েছে পাকিস্তানের। ফলে ভারতের খেলা নিয়ে যে অনেক জলঘোলা হবে তা বলাই বাহূল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+