ICC World Cup 2023: ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা বাংলাদেশের, টসে হার রোহিতদের, জানুন দুই দলের প্রথম একাদশ
বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন বাংলাদেশ। খাতায় কলমে, ধারে ভারে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে রোহিত ব্রিগেড। কিন্তু বিশ্বকাপে এরআগে দুটি ম্যাচে ঘটে গিয়েছে অঘটন। তাই বেশ সতর্ক ভারতীয় শিবির।
বিশ্বকাপের প্রথম ৩টি ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করেছে টিম ইন্ডিয়া। এবার লক্ষ্য চারে চার। অপরদিকে, জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও শেষ দুটি ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলা টাইগার্সরা।টসে জিতে এই ম্যাচে করার ব্যাটিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। এই ম্যাচে খেলতে পারলেন না শাকিব। তার পরিবর্তে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন নাজমূল হাসান শান্ত।

এই ম্যাচে শাকিবের খেলা নিয়ে প্রথম থেকেই অনিশ্চয়তা ছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিতে পারলেন না দলের নির্ভরযোগ্য এই অলরাউন্ডার। মঙ্গল ও বুধবার নেটে অনুশীলন করেন বঙ্গ ব্রিগেডের দলনেতা।কিন্তু ম্যাচে মাঠে নামতে পারলেন না।
এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত বাংলাদেশ অধিনায়ক বলেন, 'শাকিব আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্ত ও এখনও ম্যাচ খেলার মতো অবস্থায় আসেনি, তাই শাকিব এই ম্যাচে খেলতে পারছেন না।’ অন্যদিকে রোহিত শর্মা বলেন, 'আমরা প্রথমে বোলিং করার কথাই ভেবেছিলাম। রোটেশানের চিন্তাভাবনা অবশ্যই দলের আছে। তবে এই ম্যাচে প্রথম একাদশে কোনও রকম পরিবর্তন হচ্ছে না।’
এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে ভারত বাংলাদেশ দল চারবার মুখোমুখি হয়ছে। ম্যাচের পরিসংখ্যান টিম ইন্ডিয়া এগিয়ে আছে ৩-১ফলে। কিন্তু একদিনের বিশ্বকাপে যখনই এই দুই দল মুখোমুখি হয় ভেসে আসে ২০০৭ সালের সেই অঘটনের ম্যাচের কথা।এরপর অবশ্য তিনবার ২০১১, ২০১৫, ২০১৯ ভারতীয় দল সহজেই হারিয়েছে বাংলাদেশকে। এই নিয়ে পঞ্চমবার এককদিনের বিশ্বকাপের ম্যাচে দুই প্রতিবেশি দেশ একে অপরের মুখোমুখি হচ্ছে।

কোহলি থেকে বুমরাহ একাধিক ক্রিকেটারের সামনেই এই ম্যাচে রেকর্ড সৃষ্টির হাতছানি রয়েছে। কোহলি যেমন ভাঙতে পারেন সচিনের রেকর্ড। তেমনই বুমরাহ ছুঁতে পারেন কপিল দেবের কৃতিত্বকে। এই ম্যাচে ২ উইকেটে পেলেই বিশ্বকাপে কপিলের সমান উইকেট সংখ্যা হয়ে যাবে বুমরাহের।
এই ম্যাচে বৃষ্টির আশঙ্কা থাকছে। সেই কারণে ভারতের এই ম্যাচ নিয়ে চিন্তাও থাকছে। দুপুর থেকে আকাশ শুকনো থাকলেও সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভবনা আছে।তবে ম্যাচ ভেস্তে যাওয়ার মত কোনও পূর্বাভাস নেই হাওয়া অফিসের তরফে।

ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।
বাংলাদেশের প্রথম একাদশঃ তানজিদ হাসান, লিটন দাস, নাজমূল হাসান শান্ত, মেহেদি হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহল, নাসুম আহমেদ, হাসান মাহমুদ,শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান












Click it and Unblock the Notifications