ICC World Cup 2023: রুদ্ধশ্বাস থ্রিলার শেষে অজিদের জয়, ইতিহাস অধরাই থাকল নিউজিল্যান্ডের
গ্রুপ পর্ব যত শেষের দিকে যাচ্ছে ততই জমে উঠছে বিশ্বকাপ। শুক্রবার দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ম্যাচ ছিল চলতি বিশ্বকাপে অন্যতম থ্রিলার। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতে না কাটতেই আবার একটা রুদ্বশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ধরমশালায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচে নাটকীয়তার সব মশলাই ছিল মজুত। শেষ পর্যন্ত ৫ রানে ম্যাচ জিতে নিল প্যাট কামিন্সের দল।
ধর্মশালায় টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক টম লাথাম। চলতি কাপ যুদ্ধের প্রথম ম্যাচ খেলতে নেমেই শতরান করলেন ট্রাভিস হেড। চোট পেয়েছিলেন বিশ্বকাপের আগে, কিন্তু টিম ম্যানেজমেন্ট তাঁকে দেশে ফেরায়নি। অবশেষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দলের আস্থার মান রাখলেন হেড।

ম্যাক্সওয়েল এই ম্যাচে ২৪ বলে ৪১ রান করেন। জশ ইংলিশের ৩৮ ও অধিনায়ক প্যাট কামিন্সের ১৪ বলে ৩৭।প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ৩৮৮ রান তোলে অস্ট্রেলিয়া।কিউয়িদের হয়ে তিনটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও গ্লেন ফিলিপ্স।

জবাবে ব্যাট করতে নেমে নিউ জ়িল্যান্ডের দুই ওপেনার শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি। ডেভন কনওয়ে ২৮ ও উইল ইয়ং ৩২ রান করেন।ধরমশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৮৯ বলে ১১৬ রানের দুরন্ত একটা ইনিংস খেললেন রাচিন, তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং পাঁচটি ছক্কা দিয়ে।ড্যারিল মিচেলও অর্ধশতরান করেন। মূলত এই ব্যাটসম্যানের ব্যাটে ভর করেই জয়ের দিকে এগোতে থাকে কিউয়িরা।
কিন্তু রাচিন আউট হতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড।পরের দিকে জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাচ হেনরিরা চেষ্টা করেন। কিউয়ি বোলাররাও মরিয়া চেষ্টা চালাতে থাকেন। শেষ ওভারে জিততে ১৭ রান করতে হত নিউ জ়িল্যান্ডকে। মিচেল স্টার্কের হাতেই বল তুলে দেন কামিন্স। শেষ পর্যন্ত স্টার্কের হাতেই জয় পেল অজিরা।। শেষ পর্যন্ত জেতাতে পারেননি নিশাম।
- Beat Sri Lanka by 5 wickets.
— CricketMAN2 (@ImTanujSingh) October 28, 2023
- Beat Pakistan by 62 runs.
- Beat Netherlands by 309 runs.
- Beat New Zealand by 5 runs.
4 consecutive wins for Australia in this World Cup...!!! pic.twitter.com/kYFGftbED9
বিরাট রানের ব্যাট করেত নেমে ইতিহাসের সামনে এসেও থেমে গেলে নিউজিল্যান্ড। ৫০ ওভার শেষে ৩৮৩ রান তুলল কিউয়িরা। আর পাঁচ রান করতে পারলেই বিশ্বকাপে সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জয়ের নজির সৃষ্টি করতে পারত নিউজিল্যান্ড।কিন্তু বিধি বাম।অস্ট্রেলিয়ার হয়ে জাম্পা তিনটি উইকেন নেন, এরফলে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় শীর্ষে উঠে এলেন অজি বোলার। তাঁর উইকেট সংখ্যা ১৬।
টিম ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করলেও, অজি শিবির ছন্দে ফিরেছে। সেটা শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে জেতার পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে কিউই বোলারদের ক্লাবস্তরে নামিয়ে আনল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। সেইসঙ্গে বড় ম্যাচের চাপ বজায় রেখে জয়ের পুরানো কৃতিত্বও ফের একবার দেখালেন অস্ট্রেলিয়ানরা।

-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications