Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aus vs SA In ICC CWC 2023: ইডেনে অনুশীলনে অস্ট্রেলিয়া, ম্যাক্সওয়েল ফিরলে একাদশ থেকে বাদ পড়বেন কে?

Aus vs SA In ICC CWC 2023: ইডেনে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল। তার আগে আজ থেকে অনুশীলন শুরু করে দিল অজিরা। ক্রিকেটের নন্দনকাননে নৈশালোকে।

স্টিভ স্মিথরা থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিধ্বংসী দ্বিশতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে খাদের কিনারা থেকে তুলে এনে সেমিফাইনালে পৌঁছে দেওয়া গ্লেন ম্যাক্সওয়েল। তিনি দলে ফিরলে অজিদের একাদশ থেকে কে ছিটকে যাবেন তা নিয়ে চলছে চর্চা।

 Aus vs SA In ICC CWC 2023: ইডেনে অনুশীলনে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলকে বাংলাদেশ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। ক্র্যাম্প উপেক্ষা করে আফগানিস্তানের বিরুদ্ধে স্মরণীয় জয় নিশ্চিত করা ম্যাক্সওয়েল এখন পুরোপুরিভাবে ফিট। তিনি আজ ইডেনে প্র্যাকটিসও করেছেন। ম্যাক্সওয়েল দলে ফিরলে একাদশ সাজাতে গিয়ে মার্কাস স্টইনিস ও মার্নাস লাবুশেনের মধ্যে বেছে নিতে হবে একজনকে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং ব্যাট ধরেছেন লাবুশেনের হয়েই। স্টইনিস এবার বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ। ২১.৭৫ গড়ে মাত্র ৮৭ রান করেছেন। ৬টি ম্যাচে পেয়েছেন চার উইকেট, গড় ৩৫.৭৫। পন্টিং ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি হলে লাবুশেনকে দলে রাখতাম। কেন না, স্টইনিসের আগে মিচেল মার্শকে দিয়ে বল করানো হচ্ছে।

ভারতীয় দলের ব্যাটিং গভীরতা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন পন্টিং। তিনি বলেন, লাবুশেন এবার বিশ্বকাপেও খারাপ খেলেননি। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের ব্যাটিং আরও উন্নত করতে হবে। এটা গুরুত্বপূর্ণ জায়গা। বিশ্বকাপ জিততে হলে ১১ থেকে ৪০ ওভারের সময়টা ভালো খেলতে হবে। এই ওভারগুলির মধ্যে অজিরা ভারতের তুলনায় ১২টির বেশি উইকেট হারিয়েছে।

লাবুশেন নেদারল্যান্ডস ও বাংলাদেশ ম্য়াচে অর্ধশতরান করেছেন। ফিল্ডিংয়ে নজর কেড়েছেন। আফগানিস্তান ম্যাচে ভার্টিগোর কারণে স্টিভ স্মিথ ছিটকে না গেলে সেই ম্যাচেও লাবুশেন বাদ পড়তেন বলে খবর পেয়েছেন পন্টিং। কিন্তু জায়গা ধরে রাখতেন স্টইনিস। স্টিভ স্মিথও এদিন ইডেনে অনুশীলন করেছেন।

পন্টিংয়ের পাশাপাশি লাবুশেনকে দলে রাখার পক্ষে সওয়াল করেছেন শেন ওয়াটসনও। তিনি বলেন, লাবুশেন গোটা বিশ্বকাপেই ভালো পারফর্ম করেছেন। তবে স্টইনিস প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পরে ব্যাট করতে হতেও পারে। তখন নতুন বল স্যুইং করবে। এই সময় টেকনিকের নিরিখে শক্তিশালী ব্য়াটারকে রাখা জরুরি। মুভিং বল সামলানোর দক্ষতা রয়েছে টেস্টে সফ লাবুশেনের। নৈশালোকে ব্য়াট হাতে কার্যকরী হতে পারেন লাবুশেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+