Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: ফাইনাল ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ, আহমেদাবাদে অগ্নিমূল্য হোটেল, বাড়ছে বিমান ভাড়াও

রবিবার বিশ্বকাপের মেগা ফাইনাল। ক্রি্কেট জ্বরে কাবু গোটা দেশ। আর ফাইনাল ম্যাচের কেন্দ্রস্থল গুজরাতের আহমেদাবাদে যেন ক্রিকেট উৎসব। গত ১৪ অক্টোবর এই শহরেই হয়েছিল ভারত-পাকিস্তানের মহারণ। এবার ফাইনালল ম্যাচ। ফাইনাহল ম্যাচ বলে কথা, উত্তেজনাও তাই তুঙ্গে। মোতেরার গ্যালারি থেকে উত্তেজনার আঁচ পাওয়ার জন্য সাবরমতী নদীর ধারে গড়ে ওঠা শহরের একাধিক হোটেলের খোঁজ-খবর নেওয়া শুরু হয়ে গিয়েছে।

একদিনের বিশ্বকাপের মেগা ফাই‌নালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে আগেই ফাইনালের টিকিট কেটেছিল টিম ইন্ডিয়া, আর লক্ষ্মীবারের রাতে কলকাতাতেই আরও একবার ফাইনাল কনফার্ম করেছে অজিরা। ভারত অস্ট্রেলিয়া মেগা ফাইনাল ঘিরে একদিকে যেমন উন্মাদনার পারদ চড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে হোটেল ভাড়া এবং বিমান ভাড়া।

ICC World Cup 2023

বৃহস্পতিবার দুপুরের দিকে ভারতীয় দল আমদাবাদে পৌঁছে গিয়েছে ফাইনালের লক্ষ্যে। কোহলি, রোহিতরা মোদী রাজ্যে পৌঁছে যেতেই উন্মাদনা আকাশ ছুঁয়েছে। এক ধাক্কা অনেকটাই বেড়ে গিয়েছে গুজরাতের রাজধানী শহরের হোটেল ভাড়া। যারা আগে থেকে হোটেল রুম বা বিমানের টিকিট কেটেছিলেন তাঁরা যেন হাতে চাঁদ পেয়েছেন। কিন্তু যারা ভারত ফাইনালে উঠার পর আহমেদাবাদ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা পড়েছেন সমস্যা।

ভাল হোটেলের ভাড়া চার লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে দিন প্রতি। পাশাপাশি খুব সাধারাণ মানের হোটেলগুলিও পাঁচ হাজার টাকার বদলে দর হেঁকেছে ২০ হাজার টাকা। ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত হোটেল রুমের ডিলাক্স স্যুটের ভাড়া সাড়ে তিন লক্ষ টাকার মতো। লাক্সারি রুমের ভাড়া ৩,৫২,০০০ টাকার বেশি। এমনকি একটি বিলাস বহূল হোটেলের কিং রুমের ভাড়া চার লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

২০০৩ সালে ভারত টানা ৮ ম্যাচ জিতেছিল। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়। স্বপ্নভঙ্গ হয় শতকোটির।বর্তমা‌নে দুরন্ত ছন্দে আছে ভারতীয় দল। বিশ্বকাপে টানা ১০ ম্যাচ অপরাজিত।ফলে ১২ বছর পর আবার ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুঁদ গোটা দেশবাসী।

শোনা যাচ্ছে ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাই‌নালের দিন একটি সমাপ্তি অনুষ্ঠান হতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ইন্ডিয়ান এয়ার ফোর্সের পক্ষ থেকে বিশেষ নিবেদন থাকবে।

আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর সমাপ্তি অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারেন আলবেনিয়ান সেনসেশন ও হলিউড সঙ্গীত শিল্পী ডুয়া লিপা। ইতিমধ্যেই বিশ্বকাপ সংক্রান্ত একটি শো-তে উপস্থিত হয়েছিলেন এই সংগীতশিল্পী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+