ICC Under-19 World Cup: মুশিরের দ্বিতীয় শতরানে উচ্ছ্বসিত সূর্য, সুপার সিক্সে নিউজিল্যান্ডকে দুমড়ে দিল ভারত
ICC Under-19 World Cup: দাদা সরফরাজ খান ডাক পেয়েছেন ভারতের টেস্ট দলে। অন্যদিকে ভাই কাঁপাচ্ছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে এদিন দ্বিতীয় শতরানটি পেয়ে গেলেন মুশির খান।
ব্লুম্ফনটিনে সুপার সিক্সের গ্রুপ-১-এ বিরাট জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। চলতি টুর্নামেন্টে এখনও অবধি অপরাজেয় উদয় সাহারানের দল আজ নিউজিল্যান্ডকে হারাল ২১৪ রানে।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৫ রান তোলে মেন ইন ব্লু। তিনে নেমে ১৩টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১২৬ বলে ১৩১ রান করেন মুশির। আদর্শ সিং করেন ৫৮ বলে ৫২ রান। অধিনায়ক উদয় সাহারান করেন ৩৪। ৬২ রানে চার উইকেট ম্যাসন ক্লার্কের।
জবাবে খেলতে নেমে ২৮.১ ওভারে ৮১ রানেই গুটিয়ে যায় কিউয়িরা। সর্বাধিক ১৯ রান অস্কার জ্যাকসনের। সাউমি পাণ্ডে ২টি মেডেন-সহ ১০ ওভারে ১৯ রান খরচ করে নিয়েছেন চার উইকেট। মুশির খান ৩.১ ওভারে ১০ রানের বিনিময়ে ২টি উইকেট পেয়েছেন। ৬ ওভার হাত ঘুরিয়ে ২টি মেডেন-সহ ১৭ রানে ২ উইকেট রাজ লিম্বানির। একটি করে উইকেট পান নমন তিওয়ারি ও আরশিন কুলকার্নি।
ম্যাচের সেরা হয়েছেন মুশির খান। তাঁর শতরানে উচ্ছ্বসিত বিশ্বের ১ নম্বর টি২০ ব্যাটার সূর্যকুমার যাদব। মুম্বইকরের সাফল্য দেখে সূর্য ইনস্টাগ্রামে মুশিরের শতরানের মুহূর্ত টিভিতে দেখার ভিডিও পোস্ট করে লিখেছেন, অসাধারণ ইনিংস। ভারতীয় দলকে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উৎসাহিত করেন SKY।
মুশির বলেন, উপরওয়ালাকে ধন্যবাদ। শতরান পেলে ভালোই লাগে। আগামী ম্যাচগুলিতেও এই ফর্ম ধরে রাখতে চাই। শতরান সব সময়ই কোনও ব্যাটারের আত্মবিশ্বাস বাড়ায়। ম্যাচ যত কঠিন হয় তত সেই আত্মবিশ্বাস কাজে লাগে। মন্থর পিচেও ভালো বোলিং করেছেন আমাদের বোলাররা। তাঁদের ভালো ফর্ম আমাদের জেতার জন্য সহায়ক হচ্ছে। সরফরাজ ফোন করে টেস্ট দলে ডাক পাওয়ার কথা মুশিরকে জানিয়েছেন।
উদয় সাহারান বলেন, ওয়ার্ম-আপের সময় ক্যাচ ধরতে গিয়ে মুখে বল লেগেছিল। তবে তা বড় কিছু নয়। ঠিকই আছি। দল ভালো খেলছে, সেটাই অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিলাম। পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো গিয়েছে। দলের প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করছেন। রাজ লিম্বানিও ফারাক গড়ে দিচ্ছেন। আয়ারল্যান্ড ম্যাচ এখানে খেলায় স্পিনাররা ভালো করবেন সে বিষয়ে নিশ্চিত ছিলাম।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications