Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC U-19 WC IND vs AUS: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতকে ২৫৪ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া, রাজের ৩ শিকার

ICC U-19 WC IND vs AUS: ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে খেতাব জিতেছিল অস্ট্রেলিয়া। দাদাদের হয়ে আজ বদলা নেওয়ার সুযোগ ভাইদের। বেনোনিতে চলছে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল।

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে ভারতের সামনে ২৫৪ রানের টার্গেট দিয়েছে। রাজ লিম্বানি পেয়েছেন ৩ উইকেট।

ICC U-19 WC IND vs AUS: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতকে ২৫৪ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

উইলোমুর পার্কে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হিউ ওয়েইবজেন। প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে ওঠে ১ উইকেটে ৪৫ রান। দ্বিতীয় পাওয়ারপ্লে, অর্থাৎ ১১ থেকে ৪০ ওভারে অজিরা তোলে ১৪২ রান, এই সময়কালে পড়ে আরও ৫ উইকেট। তৃতীয় পাওয়ারপ্লে বা শেষ ১০ ওভারে ১ উইকেট খুইয়ে ওঠে ৬৬।

নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলেছে। হরযশ সিং তিনটি করে চার ও ছয়ের সাহায্যে ৬৪ বলে সর্বাধিক ৫৫ রান করেছেন। অধিনায়ক হিউ ওয়েইবজেন ৪৮, হ্যারি ডিক্সন ৪২ রান করেন। অলিভার পিক ৪৩ বলে ৪৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে সফলতম বোলার রাজ লিম্বানি। সেমিফাইনালের পর ফাইনালেও তিনি পেলেন তিন উইকেট। চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে লিম্বানির উইকেটসংখ্যা দাঁড়াল ১১। তিনি এদিন ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেছেন। নমন তিওয়ারি ৯ ওভারে ৬৩ রানের বিনিময়ে দুটি উইকেট পেলেন। সাউমি পাণ্ডে ও মুশির খান পান একটি করে উইকেট।

ভারতকে চ্যাম্পিয়ন হতে গেলে রেকর্ড রান তাড়া করে জিততে হবে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে এটিই সর্বাধিক স্কোর। ভারতের ব্য়াটিং লাইন আপ শক্তিশালী। ফলে অজি পেস বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দ্বৈরথ উপভোগ্য হবে। অলিভারের ঝোড়ো ব্যাটিংয়ের জন্য শেষ ৫ ওভারে অস্ট্রেলিয়া ৪৩ রান তুলেছে, ১ উইকেটের বিনিময়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+