ICC World Cup 2023: বিশ্বকাপেও ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের ছায়া, গাজার পাশে দাঁড়িয়ে শাস্তি মুখে রিজওয়ান

ফুটবল দুনিয়ায় আগেই পড়েছিল ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের প্রভাব। মারডেকা কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল প্যালেস্তাইন। এবার বিশ্বকাপের মঞ্চেও চলে এল এই দুই দেশের সমস্যা। সৌজন্যে পাকিস্তান ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। মঙ্গলবার হায়দরাবাদে দুর্দান্ত এক সেঞ্চুরি করে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে দলকে গত রাতে দ্বিতীয় জয় এনে দিয়েছেন এই ব্যাটসম্যান। হয়েছেন ম্যাচ সেরাও।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি জেতার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন রিজওয়ান। তাতে তিনি লেখেন, 'আমি আমার এই শতরান গাজার 'ভাই-বোন'দের উৎসর্গ করলাম।' তিনি আরও লেখেন, 'পাকিস্তান দলের জয়ে অবদান রাখতে পেরে আমি আনন্দিত। ম্যাচটি সহজ করার ক্ষেত্রে পুরো দল ও বিশেষত আব্দুল্লাহ শফিক ও হাসান আলির বিশেষ অবদান রয়েছে।'

রিজ

শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৪৪ রান করে। মহম্মদ রিজওয়ানের অপরাজিত ১৩১ রানে ভর দিয়ে পাকিস্তান ৪৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।তাঁর অনবদ্য লড়াইয়ের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। তবু সমস্যায় পড়তে পারেন রিজওয়ান। আইসিসির কোনও প্রতিযোগিতায় রাজনৈতিক বার্তা দেওয়া যায় না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেই বিতর্কিত ইজরায়েল-প্যালেস্তাইন ইস্যুটিকে তুলে এনেছেন। যা নতুন করে বিতর্কের সূত্রপাত করেছে।

বিগত কয়েকদিন ধরেই শুরু হয়েছে ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষ। এই দুই লড়াই নতুন কোনও বিষয় নয়। এটা কয়েক দশক ধরে চলে আসছ। বিগত কয়েকদিনে সেই সংঘর্ষই নতুন মাত্রা পেয়েছে। শনিবার গাজা থেকে ইজরায়েলের উপর আকস্মিক ভাবে ভয়ঙ্কর হামলা চালিয়েছে হামাস। আর সাম্প্রতিক কয়েক বছরে এটাই ছিল সবথেকে বড় হামলা।


গাজ়ার বাসিন্দাদের শতরান উত্সর্গ করাকে রাজনৈতিক বার্তা হিসাবে দেখতে পারে আইসিসি। ক্রিকেট বিশ্বকাপের এমন বিতর্কিত মন্তব্যকে ভা‌লো চোখে নাও দেখতে পারে আইসিসি। তাই ম্যাচ জিতিয়ে রিজওয়ান পুরস্কারের সঙ্গে শাস্তি পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+