ICC CWC 2023: ম্যাথিউজের টাইমড আউটে সমালোচিত শাকিব! সৌরভকে এমন পরিস্থিতিতে বাঁচায় স্মিথের ক্রিকেটীয় স্পিরিট

ICC CWC 2023: ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। কিন্তু নানাবিধ ঘটনার পর প্রশ্ন ওঠে ক্রিকেটীয় স্পিরিট নিয়ে। যেমনটা হলো আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ঘটনার জেরে।

হেলমেটের স্ট্র্যাপ ভাঙায় তা বদলাতে চেয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। কিন্তু বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের আবেদনে সাড়া দিয়ে নিয়ম মেনেই আম্পায়াররা আউট দেন।

ICC CWC 2023: ম্যাথিউজের টাইমড আউটে সমালোচিত শাকিব!

গৌতম গম্ভীর থেকে উসমান খোয়াজা, ওয়াকার ইউনিস থেকে ডেল স্টেইন, মহম্মদ হাফিজ থেকে সুব্রহ্মণ্যম বদ্রীনাথরা সকলেই মনে করছেন, ম্যাথিউজকে এভাবে আউট করা উচিত হয়নি শাকিবের। খুবই লজ্জাজনক এই ঘটনা। ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী বলেই সকলে মনে করছেন।

উল্লেখ্য, সাদিরা সমরবিক্রমা আউট হওয়ার পর যথাসময়েই ক্রিজে পৌঁছে গিয়েছিলেন ম্যাথিউজ। তিনি এরপর আম্পায়ারদের বলেন, মাঠে ঢুকে দেখেন হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গিয়েছে। তাই বদলাতে হবে। আইসিসির নিয়ম হলো, কোনও ব্যাটার আউট হওয়ার পর ২ মিনিট সময় মিলবে পরের বল ফেস করার। কিন্তু হেলমেট বদলাতেই বিপত্তি।

আম্পায়াররা ম্যাথিউজকে টাইমড আউট ঘোষণা করলেন তিনি যান শাকিবের কাছে। কিন্তু শাকিব নিজের অবস্থানে অনড় থাকেন। অগত্যা মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় ম্যাথিউজকে। রাগে, ক্ষোভে বাউন্ডারি লাইনের ধারে হেলমেটটি তিনি ছুঁড়ে ফেলেন। ম্যাচের চতুর্থ আবেদন পরে বলেন, শাকিব আবেদন করাতেই আউট দেন আম্পায়াররা।

এমসিসির ক্রিকেট সংক্রান্ত আইনে টাইমড আউট যোগ হয় ১৯৮০ সালে। ২০০০ সালের কোডে সময় বাড়িয়ে তিন মিনিট করা হয়। কিন্তু বিশ্বকাপে সময় বরাদ্দ ২ মিনিট। ১৯৮৭ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে প্রথমবার টাইমড আউট হন অ্যান্ড্রু জর্ডন। পোর্ট এলিজাবেথে বৃষ্টির কারণে রাস্তা জলমগ্ন থাকায় ইস্টার্ন প্রভিন্সের জর্ডন মাঠে পৌঁছতে পারেননি ট্রান্সভালের বিরুদ্ধে ম্য়াচে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, ১৯৯৭ সালে ত্রিপুরার হেমুলাল যাদব বাউন্ডারি লাইনের ধারে গল্প করতে গিয়ে সময়মতো মাঠে নামেননি। ফলে তিনিই প্রথম ভারতীয় ব্যাটার যিনি টাইমড আউট হন। ওডিশার বিরুদ্ধে ম্য়াচ ছিল।

নবম উইকেটের পতনের পর জলপানের বিরতি নেন আম্পায়াররা। ম্য়ানেজারের সঙ্গে কথায় মগ্ন থেকে খেলা শুরুর সময় খেয়াল করেননি যাদব। ওডিশা দলের আবেদনে সাড়া দিয়েই তাঁকে আউট দেওয়া হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকায় ২০০২-০৩ মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের ভাসবার্ট ড্রেকের। বিমান দেরি করায় তিনি পৌঁছতে পারেননি, টাইমড আউট হন।

শাকিব অবশ্য আজ গ্রেম স্মিথ হতেই পারতেন। ২০০৭ সালে কেপ টাউন টেস্টে ভারত টেস্ট খেলছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২.২ ওভারে ভারতের দুই ওপেনার আউট হয়ে যান। সকাল ১০টা ৪৩ মিনিটে আউট হন ওয়াসিম জাফর। কিন্তু তার আগে ফিল্ডিং করার সময় দীর্ঘক্ষণ সচিন তেন্ডুলকর মাঠের বাইরে থাকায় চতুর্থ আম্পায়ার বলেন, সচিন ১০টা ৪৮-এর আগে নামতে পারবেন না।

ফলে ভিভিএস লক্ষ্মণের নামার কথা। কিন্তু তিনি তখন স্নান করতে ঢুকেছেন। ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পোশাক পরিবর্তন করে ক্রিকেটীয় সরঞ্জাম নিয়ে মাঠে ঢুকতে হয়। অন-ফিল্ড আম্পায়ার পরিস্থিতির কথা জানান গ্রেম স্মিথকে। তিনি সৌরভকে ব্যাট করার অনুমতি দেন। ক্রিজে তখন অপরাজিত রাহুল দ্রাবিড়। সেই টেস্টে সৌরভ ৮৯ বলে ৪৬ করেছিলেন, যা ছিল দলের মধ্যে দ্বিতীয় সর্বাধিক রান। টেস্টটি অবশ্য জেতে প্রোটিয়ারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+