ICC CWC 2023 Updates: ভারতের সামনে নেদারল্যান্ডস, বিশ্বকাপের তিনটি প্রস্তুতি ম্যাচের টাটকা খবর জানুন

ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপের ক্যাপ্টেন্স মিট ও উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে আগামীকাল। তার আগে আজ রয়েছে তিনটি প্রস্তুতি ম্যাচে। তিরুবনন্তপুরমে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

হায়দরাবাদে মুখোমুখি অস্ট্রেলিয়া-পাকিস্তান। গুয়াহাটিতে শ্রীলঙ্কা ও আফগানিস্তান আমনে-সামনে। এই তিনটি প্রস্তুতি ম্যাচের স্কোর ও নিউজ আপডেটস জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

ICC CWC 2023 Updates: ভারতের সামনে নেদারল্যান্ডস

Oct 03, 2023, 10:48 pm IST

শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান

গুয়াহাটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩ বল বাকি থাকতে ডিএলএস মেথডে ৬ উইকেটে হারাল আফগানিস্তান। রহমান্নুলাহ গুরবাজ ১১৯ ও রহমত শাহ ৯৩ রান করেন। তাঁদের আউট করতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। দুজনেই স্বেচ্ছায় বেরিয়ে গিয়ে সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ করে দেন।
Oct 03, 2023, 9:42 pm IST

অস্ট্রেলিয়ার কাছে হারল পাকিস্তান

প্রস্তুতি ম্য়াচে পাকিস্তানকে ১৪ রানে হারাল অস্ট্রেলিয়া। ৪৭.৪ ওভারে ৩৩৭ রানে অল আউট পাকিস্তান। বাবর আজম ৯০ রান করার পর ব্য়াট করেননি। ইফতিখার আহমেদ ৮৩, মহম্মদ নওয়াজ ৫০ রান করেন। মার্নাস লাবুশেন তিনটি উইকেট নিলেন। মিচেল মার্শ ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নেন। গ্লেন ম্যাক্সওয়েল ও শন অ্যাবট ১ উইকেট নেন।
Oct 03, 2023, 9:36 pm IST

বৃষ্টিতে আফগানিস্তানের নতুন টার্গেট

বৃষ্টির কারণে আফগানিস্তানকে জেতার জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে তুলতে হবে ৪২ ওভারে ২৫৭ রান। ২৪ ওভারের শেষে আফগানদের স্কোর ১ উইকেটে ১৩৬।
Oct 03, 2023, 6:20 pm IST

আফগানিস্তানের সামনে ২৯৫ রানের টার্গেট

গুয়াহাটিতে আফগানিস্তানের সামনে ২৯৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিং নিয়েছিল আফগানিস্তান। ৪৬.২ ওভারে ২৯৪ রানে অল আউট শ্রীলঙ্কা। ১৯টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ৮৭ বলে ১৫৮ রান করার পর আর ব্যাট করেননি কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার শেষ ৬টি উইকেট পড়ে ২৩ রানের মধ্যে। সাদিরা সমরবিক্রমা ৩৯, ধনঞ্জয় ডি সিলভা ২২, পাথুম নিসঙ্কা ৩০, চরিথ আসালঙ্কা ১২ রান করেন। মহম্মদ নবি ৪৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, নবীন উল হক, আবদুল রহমান ও রশিদ খান ১টি করে উইকেট পেয়েছেন।
Oct 03, 2023, 5:48 pm IST

পাকিস্তানকে ৩৫২ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

হায়দরাবাদে পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩৫২ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ৪ টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৭১ বলে ৭৭ রান করলেন। ক্যামেরন গ্রিন অপরাজিত থাকেন ৪০ বলে ৫০ রানে। ৩০ বলে ৪৮ জস ইনগ্লিসের। অস্ট্রেলিয়া ৫০ ওভারে তুলল ৭ উইকেটে ৩৫১ রান। উসামা মীর ২টি, হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম, শাদাব খান ও মহম্মদ নওয়াজ একটি করে উইকেট নিয়েছেন।
Oct 03, 2023, 4:26 pm IST

ভেস্তে গেল ভারতের ম্যাচ

তিরুবনন্তপুরমে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নেদারল্যান্ডস ম্যাচ। টসও হয়নি। গুয়াহাটিতে ভারত-ইংল্যান্ড প্রথম প্রস্তুতি ম্যাচও বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। ৮ অক্টোবর চেন্নাইয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
Oct 03, 2023, 4:14 pm IST

মেন্ডিসের শতরানে বড় রানের লক্ষ্যে শ্রীলঙ্কা

গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৫৯ বলে শতরান পূর্ণ করার পরও ব্যাট করে চলেছেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার স্কোর ২৫ ওভারে ২ উইকেটে ১৯৭। পাথুম নিসঙ্কা ৩০ ও দিমুথ করুণারত্নে ৮ রানে আউট হয়েছেন। ১২.৪ ওভারে দ্বিতীয় উইকেট পড়ার পর থেকে সাদিরা সমরবিক্রমাকে নিয়ে বড় পার্টনারশিপ গড়ছেন মেন্ডিস। ১৮টি চার ও সাতটি ছয়ের সাহায্যে তিনি ৭৬ বলে ১৩৫ রানে অপরাজিত।
Oct 03, 2023, 4:09 pm IST

পাকিস্তানের বিরুদ্ধে চাপে অস্ট্রেলিয়া

হায়দরাবাদে পাকিস্তানের বিরুদ্ধে চাপে অস্ট্রেলিয়া। ২৯ ওভারে স্কোর ৪ উইকেটে ১৭২। অ্যালেক্স ক্যারি ১১ ও গ্লেন ম্যাক্সওয়েল ৯ রানে ক্রিজে। ডেভিড ওয়ার্নার ৪৮, মিচেল মার্শ ৩১, স্টিভ স্মিথ ২৭ ও মার্নাস লাবুশেন ৪০ রান করেছেন। উসামা মীর ২টি, হ্যারিস রউফ ও মহম্মদ নওয়াজের ঝুলিতে ২টি করে উইকেট।
Oct 03, 2023, 4:07 pm IST

আবার বৃষ্টি

ফের বৃষ্টি নামল তিরুবনন্তপুরমে। ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ভেস্তে যাওয়া নিয়ে আশঙ্কা।
Oct 03, 2023, 4:02 pm IST

তিরুবনন্তপুরমে বৃষ্টি থেমেছে

তিরুবনন্তপুরমে বৃষ্টি থেমেছে। মাঠ থেকে কভার সরানো হয়েছে। তবে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ কখন শুরু হবে তা জানা যায়নি।
Oct 03, 2023, 2:14 pm IST

হায়দরাবাদে অস্ট্রেলিয়া-পাকিস্তান

হায়দরাদে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান বিশ্রাম নিয়েছেন। পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন সাদাব খান।
Oct 03, 2023, 2:12 pm IST

গুয়াহাটিতে আফগানিস্তান টস জেতার পর বৃষ্টি

গুয়াহাটিতে আফগানিস্তান টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেখানেও বৃষ্টি। যার জেরে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা গেল না।
Oct 03, 2023, 2:09 pm IST

ভারত-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টি

গুয়াহাটিতে বৃষ্টির কারণে ভারত-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে গিয়েছিল। তিরুবনন্তপুরমেও বৃষ্টি। ফলে ভারত-নেদারল্যান্ডস ম্যাচের টস হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+