ICC CWC 2023: ম্যাক্সওয়েলের শতরানে জিইয়ে অস্ট্রেলিয়ার আশা, চলতি বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি ভারতের জামাইয়ের

ICC CWC 2023: আফগানিস্তানের গ্রাস কি কেড়ে নিতে পারবে অস্ট্রেলিয়া? সম্ভাবনা কঠিন, তবে অসম্ভব নয়। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একা কুম্ভ রক্ষা করছেন অস্ট্রেলিয়ার তারকা তথা ভারতের জামাই গ্লেন ম্যাক্সওয়েল।

নবম ওভারের পরপর দুটি বলে ডেভিড ওয়ার্নার ও জশ ইনগ্লিসকে প্যাভিলিয়নে ফেরান আজমাতুল্লাহ ওমরজাই। ৪৯ রানে চার উইকেট। এই সময় ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। এরপর দুরন্ত শতরান হাঁকিয়ে তিনিই বাঁচিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার আশা।

ICC CWC 2023: ম্যাক্সওয়েলের শতরানে জিইয়ে অস্ট্রেলিয়ার আশা

নবম ওভারের পরপর দুটি বলে ডেভিড ওয়ার্নার ও জশ ইনগ্লিসকে প্যাভিলিয়নে ফেরান আজমাতুল্লাহ ওমরজাই। ৪৯ রানে চার উইকেট। এই সময় ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। এরপর দুরন্ত শতরান হাঁকিয়ে তিনিই বাঁচিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার আশা।

অধিনায়ক প্যাট কামিন্স মন্থর ইনিংস খেলেও যোগ্য সঙ্গত দিচ্ছেন ম্যাক্সওয়েলকে। সাতটি চারের সৌজন্যে ৫১ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। চলতি বিশ্বকাপে দ্বিতীয় শতরানটি করতে তিনি নিলেন ৭৬ বল। তখন তাঁর নামের পাশে ১০টি চার ও তিনটি ছয়। ম্যাক্সওয়েল-কামিন্স অষ্টম উইকেট জুটিতে ১০০ রান যোগ করে ফেলেন ৮৯ বলে।

একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক রানের ইনিংসটিও আজ মুম্বইয়ে খেললেন ম্যাক্সওয়েল। ২০২০ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাক্সওয়েল করেছিলেন ৯০ বলে ১০৮। তিনি কেরিয়ারে প্রথম ওডিআই শতরান পান বিশ্বকাপের আসরেই। সিডনিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ম্যাক্সওয়েল খেলেছিলেন ৫৩ বলে ১০২ রানের ইনিংস।

চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৪ বলে ১০৬ রান করে বিশ্বকাপে দ্রুততম শতরানের মালিক হন। এরপর এদিনের শতরান, তাও দল যখন খাদের কিনারায়। অস্ট্রেলিয়া আজ জিতলে তো কথাই নেই, হেরে গেলেও যে পরিস্থিতিতে তিনি আজকের শতরানটি পেলেন তা স্মরণীয় হয়ে রইল। অবশ্য সাহসীকে ভাগ্য সহায়তা করে, সেই প্রবাদটিও আজ সত্যি হলো।

২১.৫ ওভারে নূর আহমেদের বলে ম্যাক্সওয়েলের লোপ্পা ক্যাচ মিস করেন মুজিব। সেই ক্যাচটি তালুবন্দি করতে পারলে ম্যাক্সওয়েল আউট হতেন ৩৯ বলে ব্যক্তিগত ৩৩ রানের মাথায়। অস্ট্রেলিয়ার অষ্টম উইকেট পড়ে যেত ১১২ রানে। যা মনে করাল সেই কথা, ক্যাচ ফেলার সঙ্গে ম্যাচ বা কাপও কি ফেলে দিলেন মুজিব?

অবশ্য ওই ওভারটিতে তার আগে আরও একটি নাটক হয়। দ্বিতীয় বলে ম্যাক্সওয়েলকে লেগ বিফোর দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। রিপ্লেতে দেখা যায় বল উইকেটে লাগছে না। যা বড় স্বস্তি দেয় অজি শিবিরে। সেই সময় ম্যাক্সওয়েল ব্যাট করছিলেন ব্যক্তিগত ২৭ রানে। এখন অবশ্য অস্ট্রেলিয়ার দিকে ক্রমেই ঝুঁকছে ম্যাচ। তবে গুরুত্বপূর্ণ ম্যাক্সওয়েলের উপস্থিতিই।

ভার্টিগোর কারণে স্টিভ স্মিথ এই ম্যাচে খেলতে পারছেন না। ডেভিড ওয়ার্নার ২৯ বলে ১৮, ট্রাভিস হেড ২ বলে ০, মিচেল মার্শ ১১ বলে ২৪, মার্নাস লাবুশেন ২৮ বলে ১৪, জশ ইনগ্লিস ১ বলে ০, মার্কাস স্টইনিস ৭ বলে ৬ ও মিচেল স্টার্ক ৭ বলে তিন রানে আউট হন। কনকাসনজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগের ম্যাচে খেলেননি ম্যাক্সওয়েল। আজ নেমেই শতরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+