ICC Cricket World Cup 2023: বিগ বি-সচিনের পর এবার রজনীকান্ত, বিশ্বকাপের সঙ্গে যুক্ত হলেন আরও এক সুপারস্টার
২০১৬ সালের পর আবার ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসির কোনও আসর। প্রতিটি ভেন্যুতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টিকিট নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা চরমে।বিশ্বকাপ আয়োজনে যে একাধিক চমক দেবে বিসিসিআই, তা বলার অপেক্ষা রাখে না। তারই অন্যতম সমাজের বিশিষ্ট মানুষদের গোল্ডেন কার্ড প্রদান।
এরইমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সমাজের বিশিষ্ট মানুষদের হাতে গোল্ডেন টিকিট প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকরের পর এই টিকিট তুলে দেওয়া হল ভারতীয় সিনেমার আরও এক সুপারস্টার রজনীকান্তে হাতে। বোর্ড সচিব জয় শাহ রজনীকান্তের হাতে এই বিশেষ সম্মান তুলে দিয়েছেন।

রূপোলি পর্দার মানুষ হলেও, ক্রিকেটে প্রতি রজনীকান্তের রয়েছে আলাদা একটা টান। চিপক স্টেডিয়ামে সিএসকের খেলাতে মাঝেমধ্যেই দেখা যায় থালাইভাকে। তবে তামিল সুপার স্টার শুধু নিজের রাজ্যের দল নয়, একইসঙ্গে খোঁজ খবর রাখেন প্রতিবেশি রাজ্যের দল নিয়েও। তাই তাঁর প্যাশানকেই সম্মান জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ছবির ক্যাপশানে লেখা হয়েছে, 'বিসিসিআই সচিব জয় শাহ কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের হাতে গোল্ডেন টিকিট প্রদান করেছেন। প্রখ্যাত এই অভিনেতা লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতে নিয়েছেন তাঁর কাজের মধ্য দিয়ে। একইসঙ্গে সংস্কৃতি জগতেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি মাননীয় রজনীকান্ত আইসিসি বিশ্বকাপে আমাদের সম্মানীয় অতিথি।'
The Phenomenon Beyond Cinema! 🎬
— BCCI (@BCCI) September 19, 2023
The BCCI Honorary Secretary @JayShah presented the golden ticket to Shri @rajinikanth, the true embodiment of charisma and cinematic brilliance. The legendary actor has left an indelible mark on the hearts of millions, transcending language and… pic.twitter.com/IgOSTJTcHR
রূপোলি পর্দার তারকা হলেও রজনীকান্ত বা বিগ বি-র ব্যপ্তি আরও বিস্তৃত। বর্তমান ভারতের জীবন্ত কিংবদন্তিদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন-রজনীকান্ত। সিনেমার জগতের মানুষ হলেও খেলাধুলার প্রতি তাঁদের ভালোবাসায় কমতি নেই। দুই অভিনেতার সেই প্যাশান এববং ভালোবাসাকেই সম্মান জানাল বিসিসিআই।
এরআগে ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে এই সম্নান পেয়েছেন সচিন। বোর্ডের পক্ষ থেকে লেখা হয়েছিল, 'ক্রিকেট এবং দেশের জন্য একটা উজ্ব্ল মুহূর্ত।গোল্ডেন টিকিট ফর ইন্ডিয়ান আইকন কর্মসূচির অংশ হিসাবে ভারতরত্ন সচিন তেন্ডুলকরের হাতে গোল্ডেন টিকিট প্রদান করছেন জয় শাহ। দেশকে গর্বিত করেছেন ক্রি্কেটের মধ্য দিয়ে, প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন। এবার সচিন তেন্ডুলকর যুক্ত হলেন আইসিসি বিশ্বকাপের সঙ্গেও। ম্যাচ সরাসরি দেখবেন তিনি।'

ভারতে আগামী ৫ সেপ্টেম্বর অক্টোবর থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। বিসিসিআই এই বিশ্বকাপকে আরও আকর্ষক করে তোলার জন্য একটি বিশেষ অভিযান শুরু করেছে। দেশের খ্যাতনামা ব্যক্তিত্বদের এই বিশ্বকাপ টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হচ্ছে। আর এই অভিযানের নাম দেওয়া হয়েছে, 'গোল্ডেন টিকিট ফর ইন্ডিয়া আইকনস'।
এরফলে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে ভিআইপি বক্সে দেখা যাবে রজনীকান্ত, বিগ বি, মাস্টার ব্লাস্টারদের। এখন দেখার এই তালিকায় আরও কারা স্থান পান।
-
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন












Click it and Unblock the Notifications