ICC: বছরের শুরুতেই বিরাট বদল আইসিসির, অতিরিক্ত সুবিধা বন্ধে ডিআরএসেও চালু নতুন নিয়ম

ক্রিকেটে আউটের ক্ষেত্রে আরও সচ্ছতা আনতে বিগত কয়েক বছর ধরেই ডিআরএস চালু করেছে আইসিসি। কিন্তু এই ডিআরএস নিয়ে বিতর্কও কম নেই। শুধু দ্বিপাক্ষিক সিরিজ গুলিতেই নয় এমনকি বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টেও ডিআরএস-র নিয়ম এবং সচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। এই প্রেক্ষাপটে নতুন বছরের শুরুতেই ডিআরএস নিয়ে নয়া নিয়ম চালু করার সিদ্ধান্ত নিল আইসিসি।

মূলত স্ট্যাম্পিং ডিআরএসের ক্ষেত্রে বদল আনছে আইসিসি। এবার থেকে স্ট্যাপ্টিংয়ের ক্ষেত্রে শুধু সাইড থেকে স্ট্যাম্প আউটকেই দেখা হবে‌। আগে কোনও ব্যাটারের বিরুদ্ধে স্টাম্প আউটের আবেদন করে রিভিউ নিলে তার সঙ্গে দেখা হত যে ব্যাটারের ব্যাটে লেগে বল উইকেটরক্ষকের কাছে গিয়েছে কি না। ফলে এক বার সামনে থেকে ও এক বার পাশ থেকে রিভিউ দেখতেন তৃতীয় আম্পায়ার। সেটি আর হবে না।

ICC

অর্ত্যাত একটাই ডিআরএস রেফারেলের মধ্যেই দুটি আউটের পরীক্ষা হবে না। এতে ফিল্ডিংকারী দলগুলির সুবিধাও পাবে না। ক্যাচ আউটের ক্ষেত্রে আলাদা করে ডিআরএস নিতে হবে দলগুলি। সেক্ষেত্রে আরও একটি রেফারেল নিতে হবে। গত ১২ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

মাঠে সময় নষ্ট করা বন্ধ করতেও কঠোর ব্যবস্থা নিচ্ছে আইসিসি। আগে মাঠে চোট পেলে পরীক্ষার কোনও নির্দিষ্ট সময় ছিল না। কিন্তু এখন থেকে মাঠে চোট পেলে ৪ মিনিটের বেশি সময় নিতে পারবেন না মেডিকেল টিমের সদস্যরা। তার মধ্যেই তাঁদের সিদ্ধান্ত নিতে হবে, ক্রিকেটরাটি মাঠে থাকবেন না তাঁকে বাইরে নিয়ে যাওয়া হবে।

মাঠে বোলার ওভারের মাঝে চোট পেলে তাঁর পরিবর্ত বোলার বাকি বলগুলি করতে পারবে। কিন্তু অন্য কোনও ওভার করতে পারবেন না। পাশাপাশি নো বল ডাকার ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারকে আরও ক্ষমতা দেওয়া হচ্ছে। এতদিন তৃতীয় আম্পায়ার শুধু ফ্রন্ট ফুট পরীক্ষা করে নো বল দিতে পারতেন। কিন্তু এবার থেকে তৃতীয় আম্পায়ার সব ধরনের নো বলই চেক করে মাঠের আম্পায়ারকে নির্দেশ দিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+